Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই কালীপুজোয় টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ভক্তদের জন্য নিয়ে এলেন এক বিশেষ উপহার। প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর নতুন লুক। ২০২৬ সালের সরস্বতী পুজোয় মুক্তি পেতে চলেছে। এই ছবির দ্বিতীয় লুক প্রকাশের পর থেকেই চর্চার কেন্দ্রে অঙ্কুশ (Ankush)।
ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) মোশন পিকচার্স এবং এক অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট । ছবিতে অঙ্কুশের বিপরীতে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। পর্দায় বহুদিন পর এই জনপ্রিয় জুটি ফিরছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
গভীর ও চিন্তাশীল গল্পের ইঙ্গিত (Ankush Hazra)
ছবির নামেই রহস্য— ‘নারী চরিত্র বেজায় জটিল’। নামের মতোই গল্পও হতে চলেছে অন্যরকম। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি মানুষের জটিল অনুভূতি, সম্পর্ক ও বিশ্বাস নিয়ে এক ভিন্নধর্মী গল্প বলবে। অঙ্কুশের নতুন লুকে ফুটে উঠেছে তাঁর চরিত্রের গভীরতা ও তীব্রতা। কালো পোশাক, গম্ভীর দৃষ্টি— সব মিলিয়ে নতুন এই রূপে নায়ককে দেখে রোমাঞ্চিত অনুরাগীরা (Ankush Hazra)।
ছবির মূল ভাবনা
ছবির দ্বিতীয় লুক প্রকাশের সময় অঙ্কুশ (Ankush) জানান,তাঁরা কালীপুজোয় ‘নারী চরিত্রে বেজায় জটিল’-এর দ্বিতীয় লুক প্রকাশ করেছেন। এই ছবিতে এমন এক থিম দেখানো হয়েছে, যা আগে বাংলা সিনেমায় দেখা যায়নি— মানুষ বনাম ঈশ্বর বনাম নারী। এতে যেমন গভীর ভাবনা আছে, তেমনই মজার মুহূর্তও রয়েছে। তিনি আরও যোগ করেন,
ছবিতে মা কালীর চরিত্রকে নাটকীয় ও মজার ভাবে দেখানো হয়েছে। তাই এটি শুধু চিন্তাশীল ছবি নয়, বরং পুরো পরিবার মিলে দেখার মতো এক বিনোদনমূলক সিনেমা। আগামী জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি।

উত্তেজনা তুঙ্গে
নতুন লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে অঙ্কুশের ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কেউ লিখেছেন, “অঙ্কুশকে এমন রূপে আগে কখনও দেখিনি।” আবার কেউ বলেছেন, “ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটি মানেই ম্যাজিক।” ছবির পোস্টার ও ভিডিওর নিচে মুহূর্তে হাজার হাজার লাইক ও মন্তব্য পড়েছে।
প্রিয় জুটির প্রত্যাবর্তন (Ankush Hazra)
এই ছবিতে অঙ্কুশের (Ankush) সঙ্গে অভিনয় করছেন ,তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও বাস্তব জীবনের সঙ্গী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। তাঁদের অনস্ক্রিন রসায়ন বরাবরই দর্শকদের প্রিয়। এবারও দর্শকরা আশা করছেন, এই জুটি ফের একবার বড় পর্দায় ঝড় তুলবে।
আরও পড়ুন: Jyothi Surekha: আর্চারির ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইতিহাস গড়লেন জ্যোতি
প্রত্যাশা তুঙ্গে (Ankush Hazra)
২০২৬ সালের সরস্বতী পুজোয় মুক্তি পেতে চলা ‘নারী চরিত্র বেজায় জটিল’ ইতিমধ্যেই টলিউডে অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। শক্তিশালী গল্প, ব্যতিক্রমী থিম, হাস্যরস ও নাটকীয়তার মিশেলে এটি হতে চলেছে এক নতুন ধরণের বাংলা সিনেমা (Ankush Hazra)।


