Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ফের খড়গপুর আইআইটি (IIT Kharagpur) ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে খড়গপুর আইআইটি মদন মোহন মালব্য হলের তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোহাম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হল SDS ব্লকের 134 নাম্বার রুম থেকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছে ? (IIT Kharagpur)
পুলিশ সূত্রে জানা গেছে, আসিফ ছিলেন বিহারের শিওহর জেলার গারাহিসার গ্রামের বাসিন্দা। খড়্গপুর আইআইটির (IIT Kharagpur) মদন মোহন মালবীয় (এমএমএম) হলের এসডিএস ব্লকের একটি ঘরে থাকতেন তিনি। শনিবার রাত থেকে তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সহপাঠীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বারবার ডাকাডাকি ও ফোন করা সত্ত্বেও কোনও সাড়া না পেয়ে তাঁরা প্রথমে হস্টেল কর্তৃপক্ষকে এবং পরে পুলিশকে খবর দেন।রবিবার ভোর সাড়ে ৩টা নাগাদ হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকে। ভিতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছে আসিফের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন : Nadia Incident: পরপুরুষের কুনজর পড়েছে, এই সন্দেহে ঘুমন্ত স্ত্রীর নাক চিবোলেন স্বামী
কেন এই সিদ্ধান্ত ? (IIT Kharagpur)
আইআইটি (IIT Kharagpur) সূত্রে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন। তার পরে হঠাৎ কেন এ সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আসিফ ভিডিয়ো কলে দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করেন। পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁর বিহারের গ্রামের বাড়িতে খবর দিয়েছে।
আরও পড়ুন : SSC Recruitment Case: সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন
প্রসঙ্গত, গত মাসেই এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল আইআইটি খড়্গপুরের হস্টেলের ঘর থেকে।গত ১২ জানুয়ারিতেও খড়্গপুর আইআইটিতে আর এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছিল। এই ঘটনার দিন দুয়েক আগেও খড়্গপুর আইআইটি-র এক শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। খড়্গপুর IIT-তে ৪ মাসের মধ্যে ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


