Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের শুরুতেই অনেকের বাড়িতে বেড়ে যায় পিঁপড়ের আনাগোনা (Ants Vastu)। সাধারণভাবে একে বিরক্তিকর মনে হলেও বাস্তুশাস্ত্রে কিন্তু পিঁপড়েকে ঘিরে রয়েছে নানা ইঙ্গিত ও বিশ্বাস। বিশেষত কালো পিঁপড়েকে শুভ শক্তির প্রতীক বলা হয়। বাস্তু মতে, বাড়িতে কালো পিঁপড়ের চলাফেরা আর্থিক উন্নতি, সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির আগমনের বার্তা বহন করে। এমনকি পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে এলে তা বিদেশযাত্রা বা বড় আর্থিক লাভের ইঙ্গিত হিসেবেও ধরা হয়।
কোন শক্তির ইঙ্গিত? (Ants Vastu)
রান্নাঘরের চাল বা শস্যের পাত্রে পিঁপড়ে (Ants Vastu) দেখা গেলে সেটিকেও শুভ লক্ষণ মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে সংসারে লক্ষ্মীর কৃপা বাড়ে এবং অর্থকষ্ট দূর হতে পারে। আবার লাল পিঁপড়েকে সাধারণত অশুভ ভাবা হলেও, যদি তারা ডিম মুখে নিয়ে বাড়ির বাইরে যেতে থাকে, তবে তা নেগেটিভ শক্তি দূর হওয়ার সংকেত বলে মনে করা হয়।
আরও পড়ুন: Ayushman Bharat West Bengal: পাকা বাড়ি থাকলে পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?
দেয়াল বেয়ে উঠছে পিঁপড়ে
বাস্তুবিদদের মতে, পিঁপড়েদের দেয়াল বেয়ে উপরের দিকে উঠতে দেখা কর্মজীবনে উন্নতি ও সাফল্যের প্রতীক। তবে উল্টো দিকে নামতে থাকলে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বাড়ির ছাদ থেকে পিঁপড়ে বের হওয়া পারিবারিক সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত বলে ধরা হয়। তাই অনেকেই মনে করেন, পিঁপড়েকে অকারণে মেরে ফেলা উচিত নয়।


