Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় ফের (Anubhav Anushkaa Engaged) সুখবর। এবার বাগদান সারলেন দুই চিরচেনা মুখ। অনুভব কাঞ্জিলাল ও অনুষ্কা চক্রবর্তী। নতুন জীবনের পথে পা বাড়ালেন তারা, আবদ্ধ হলেন অটুট এক বন্ধনে।
সম্পর্ক, প্রেম আর গভীর বন্ধুক্ত (Anubhav Anushkaa Engaged)
এই দুই জনের মধ্যে বেশ কয়েক বছরের সম্পর্ক (Anubhav Anushkaa Engaged) ছিল। দুজনকে অনেক সময়ই একসঙ্গে মুহুর্ত ভাগ করে নিতে দেখা গেছে সমাজ মাধ্যমে। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজমাধ্যমে। নিজেদের সম্পর্কের কথা কখনই অস্বীকার করেননি। বরং বিপদে আপদেও ঢাল হয়ে দাঁড়িয়েছেন একে অপরের পাশে। এতদিনের এই প্রেম পরিণতির প্রথম পদক্ষেপে পা রেখেছে তাই দেখে বেজায় খুশি দর্শক মহল।
শুভেচ্ছা বার্তা (Anubhav Anushkaa Engaged)
এই জুটিকে শুভেচ্ছা জানিয়ে অনুভবের মা সুমনা কাঞ্জিলাল লিখেছেন, “জীবনটা সত্যিই ভীষণ সুন্দর—তার প্রতিটি পাতা যেন আলাদা রঙে আঁকা, আর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে থাকে নতুন কোনো চমক।”

ছেলেবেলার স্মৃতিচারণ করে তিনি লেখেন, “ছোট্ট সেই বাচ্চাটা কবে যে এত বড় হয়ে গেল, আজও ভাবলে অবাক হয়ে যাই। সময় যেন চোখের পলকে কেটে গেল। আর আজ সেই জীবনের আরও একটি সুন্দর অধ্যায়—বাগদান পর্ব সম্পূর্ণ হলো।”
আরও পড়ুন: Netaji: নেতাজির প্রিয় খাবার কী ছিল? ভাত-ডাল থেকে সন্দেশ, জানলে চমকে যাবেন
তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “একটি মিষ্টি লালপরী, অনেকটা স্বপ্নের মতো, কবে যে আমাদের জীবনে এসে সবার মধ্যমণি হয়ে উঠেছে—তা বুঝতেই পারিনি। এখন তাকে ছাড়া যেন আমাদের বাড়িটাই অসম্পূর্ণ। অনুভব ও অনুষ্কার নতুন পথচলার জন্য আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।
তাদের জীবন ভরে উঠুক ভালোবাসা, বিশ্বাস, আনন্দ আর অসংখ্য সুন্দর মুহূর্তে।
Anubhav Kanjilal ও Anushkaa Chakraborty জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।”
স্নিগ্ধ ও সুন্দর সাজ
রং মিলান্তি নয়, বরং কন্ট্রাস্ট কালারে সেজে উঠেছে অনুভব-অনুষ্কা। অনুষ্কার পরনে মিষ্টি ডিপ গোলাপি রঙের শাড়ি, হালকা মিষ্টি সাজ আর অনুভবের পরনে ঘিয়ে রঙের ফ্লোরাল কুর্তা। নিজেদের এই বিশেষ দিনে যেন আরও বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছিল এই জুটিকে।
আরও পড়ুন: Kathaler Fuluri: বাড়িতেই বানান মুচমুচে কাঁঠালের ফুলুরি!
এখন বাগদানের পর ভক্তদের অপেক্ষা অনুষ্কা আর অনুভবের বিয়ের সানাই কবে বাজে।


