Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভায় বন্দে মাতরম (Vande Mataram Debate) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে বড় অংশই বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানকে নিয়ে ছিল। তবে এই বক্তৃতায় প্রধানমন্ত্রী একাধিকবার হোঁচট খেয়েছেন। কখনও বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছেন, আবার স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে ভুলক্রমে ‘পুলিনবিকাশ দাস’ বলে উল্লেখ করেছেন। এছাড়া সূর্য সেনের বীরত্বের প্রসঙ্গেও তিনি ‘মাস্টার’ বলায় সঠিক সম্বোধন হয়নি।
বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ (Vande Mataram Debate)
প্রায় এক ঘণ্টার বক্তৃতায় একাধিকবার বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ (Vande Mataram Debate) বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতার প্রায় ২৩ মিনিটে বিরোধী আসন থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বিষয়টি নিয়ে আপত্তি জানান। ‘বঙ্কিমদা’ সম্বোধনের পরিবর্তে ‘বাবু’ বলার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বলভাবে বলেন, “আচ্ছা, বাবু বলছি।” এরপর তিনি সংক্ষেপে সাংসদকে বলেন, “আপনাকেও তো দাদা বলি।” এই ঘটনায় শাসকবেঞ্চে হাসি ছড়িয়ে পড়ে।
আত্মবলিদানের ইতিহাস (Vande Mataram Debate)
প্রধানমন্ত্রী যখন বাংলার তরুণদের আত্মবলিদানের ইতিহাস (Vande Mataram Debate) স্মরণ করাচ্ছিলেন, তখন পুলিনবিহারী দাসের কথা উল্লেখ করতে গিয়ে ভুলে ‘পুলিনবিকাশ দাস’ বলেন। সূর্য সেনের বীরত্বের প্রসঙ্গে তিনি ‘মাস্টার’ সম্বোধন করেন, যা শোনার পরও তিনি বিশেষভাবে সাবধান হন।

আরও পড়ুন: Mamata Banerjee: ইন্ডিগো বিভ্রাটে কেন্দ্রকে তোপ মমতার, যাত্রীদের জন্য ক্ষতিপূরণের দাবি!
তবুও মোদি বক্তৃতায় বাংলার স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা উল্লেখ করতে ভুল করেননি। ক্ষুদিরাম বসু, রামপ্রসাদ বিসমিল, মদনলাল ধিংড়াসহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর কথা তুলে ধরেন। তিনি বলেন, “তরুণ প্রজন্ম মৃত্যুকে ভয় না পেয়ে বন্দে মাতরম স্লোগান তুলত। ফাঁসির আগে বন্ধুকে লেখা চিঠিতেও সূর্য সেন বন্দে মাতরমের মন্ত্র উল্লেখ করেছিলেন।”

প্রধানমন্ত্রীর বক্তৃতা বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে বন্দে মাতরমের গুরুত্বকে তুলে ধরার দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে তার ভুল উচ্চারণ ও সম্বোধন নিয়ে রাজনীতিতে আলোচনা তৈরী হয়েছে। তৃণমূল নেতা কাকলি ঘোষদস্তিদার মন্তব্য করেন, “প্রধানমন্ত্রী যেন চায়ের আড্ডায় বসে বঙ্কিম চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন, তা বাংলা ঠিকভাবে নিতে পারছে না।”


