Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এখন শুধু পরিচালক নন, ব্যবসায়ী হিসেবেও নিজের অবস্থান তৈরি করছেন দ্রুত (Aryan Khan)। পোশাকের সংস্থা ছাড়াও তাঁর রয়েছে নিজস্ব অ্যালকোহল ব্র্যান্ড। সেই ব্র্যান্ডেরই এক বিশেষ ইভেন্টে যোগ দিতে শনিবার কলকাতায় উড়ে আসেন আরিয়ান। শহরের এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল এই নৈশ পার্টি। আর সেখানেই হঠাৎ দেখা হয়ে যায় টলিউড অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে। তাঁরা দু’জন পাশাপাশি দাঁড়িয়ে কানে কানে কথা বলছেন এমন একটি মুহূর্তই এখন নেটমাধ্যমে ঝড় তুলেছে।

কীভাবে তৈরি হল সংযোগ? (Aryan Khan)
তৃণা সাহা দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বিভিন্ন কনটেন্ট প্রজেক্টে যুক্ত। সেই সূত্রেই তাঁকে আমন্ত্রণ জানানো হয় আরিয়ানের ইভেন্টে। পার্টিতে আরিয়ানের সঙ্গে দেখাও হয় তাঁর। এবং সেই দেখা থেকেই শুরু জল্পনা ঠিক কী কথা হলো তাঁদের মধ্যে?
“সাধারণই কিছু কথা” (Aryan Khan)
ছবি প্রকাশ্যে আসতেই যখন নেটিজেনদের মনে প্রশ্নের পর প্রশ্ন, তখন হাসিমুখে সেই কৌতূহলের উত্তর দিলেন তৃণা নিজেই। তাঁর কথায়, “বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হলে যেমন ‘হাই’, ‘হ্যালো’ করি, ঠিক তেমনটাই হয়েছে। আমি যে কেকেআর-এর কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, সেটা আরিয়ান দেখেছে এমনটাই বলল। এর বেশি কিছুই হয়নি।” অভিনেত্রীর বক্তব্য থেকে পরিষ্কার, কোনও বিশেষ আলোচনা বা কাজের পরিকল্পনা হয়নি তাঁদের মধ্যে।
আরিয়ানের পরিচালনায় কাজ? (Aryan Khan)
যেহেতু আরিয়ান নিজেও পরিচালক হিসেবে কাজ করছেন, তাই অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো তৃণাকে নতুন কোনও কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই অনুমানও খারিজ করে দেন তৃণা। তিনি বলেন, “না, একেবারেই না। কোনও কাজের কথা হয়নি। খুবই সাধারণ আলাপ।” তৃণা জানান, ওই পার্টিতে তাঁর সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন, তাঁদের সঙ্গেও আলাপ করেন আরিয়ান। এছাড়া নিজের ফিনান্সার এবং তাঁর স্ত্রীর সঙ্গেও তৃণার পরিচয় করিয়ে দেন তিনি। তৃণার বক্তব্য, “আরিয়ান খুবই ভদ্র, ভালো ছেলে। একটু গল্প করলাম, এতটুকুই।” আরিয়ান সেদিন রাতেই মুম্বই ফিরে যান বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Donald Trump Peace Prize: নোবেল না পেলেও ফিফার পুরস্কার! ট্রাম্প কি স্বপ্নপূরণের শর্টকাট নিলেন?
কেন এত আলোচনা?
প্রকৃতপক্ষে, শাহরুখ-পুত্র হওয়ায় আরিয়ানের প্রতিটি জনসমক্ষে উপস্থিতি আলাদা নজর কাড়ে। তার সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী তৃণার কানে কানে কথা বলার দৃশ্য স্বভাবতই নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। তবে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, পুরো ঘটনাই ছিল স্বাভাবিক, কোনও বিশেষ ইঙ্গিত নেই।



