Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নীরজ চোপড়ার সাফল্যের ধারা বজায় রেখে ভারতীয় জ্যাভলিনের ভবিষ্যত যে সুরক্ষিত হাতে রয়েছে, তার আরও একবার প্রমাণ মিলল। দিনকয়েক আগে কমনওয়েলথ গেমসে ভারতের যশবীর সিং ব্রোঞ্জপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এবার বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রুপো জিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের নতুন নায়ক জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব (Ashish Javelin) ।
ফাইনালে আশিসের লড়াই (Ashish Javelin)
চলতি বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ লড়াকু মানসিকতা দেখিয়েছেন আশিস। তিনি ৭৪.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং রুপো নিজের নামে করেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার জান-হেন্ড্রিক হেমান্স ৮০.৫০ মিটার ছুড়ে সোনা জিতে নেন। ফাইনালে আশিসের থ্রোগুলির মধ্যে প্রথম থ্রোতে তিনি ৬৯.৯৬ মিটার ছুড়েছিলেন এবং দ্বিতীয় থ্রো ফাউল হয়। এরপর প্রবল চাপের মুখে তৃতীয় থ্রোয়ে ৭৪.০৯ মিটার ছুড়েই তাঁর দ্বিতীয় স্থান মোটামুটি নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে চতুর্থ থ্রোয়ে ৭২.৩১ মিটার, পঞ্চম থ্রোয়ে ৭০.৬২ মিটার এবং শেষ থ্রোয়ে ৬৭.৯৮ মিটার ছুড়ে সফলভাবে নিজের রুপো নিশ্চিত করেন তিনি।
আশিসের ব্যক্তিগত পারফরম্যান্স (Ashish Javelin)
অবশ্য আশিসের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স নয়। এর আগে অন্য একটি ইভেন্টে তিনি ৭৪.৪৯ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন। এছাড়া এই প্রতিযোগিতার ফাইনালে আশিসের পাশাপাশি নজরে ছিলেন ভারতের আরেক তরুণ অ্যাথলিট টি ধরণীধরনও। তিনি পঞ্চম রাউন্ডে ৭২.৩৫ মিটার থ্রো করে ফাইনালে ষষ্ঠ স্থান অধিকার করেন।
আরও পড়ুন: Lionel Messi: মেসিকে ঘিরে আর্জেন্টিনা দলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা জঙ্গিদের!
ভারতীয় জ্যাভলিনের স্বর্ণযুগ (Ashish Javelin)
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় জ্যাভলিন থ্রোয়াররা (Ashish Javelin) একের পর এক অভাবনীয় সাফল্য এনে দিচ্ছেন। সম্প্রতি কমনওয়েলথ গেমসের জ্যাভলিন ইভেন্টে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে ৮৫.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতে নেন খোদ নীরজ চোপড়া। আর তাঁর ঠিক পরেই ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জপদক গলায় ঝোলান যশবীর সিং। সবমিলিয়ে, নীরজ চোপড়ার দেখানো পথ ধরে এবং তাঁর আদর্শকে সামনে রেখে যে ভারতের জ্যাভলিনের পরবর্তী প্রজন্ম সাফল্যের সরণিতে শক্তপোক্তভাবে পা রাখছে, আশিসের এই রুপো জয় তারই এক উজ্জ্বল নিদর্শন।



