Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁও হামলা, তারপরে অপারেশন সিঁদুরের পর দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিকের পর ক্রীড়া সম্পর্কও প্রায় তলানিতে(Asia Cup Final)। চলতি এশিয়া কাপে তার প্রমাণ পাওয়া গিয়েছে একাধিকবার। প্রথমে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ফাইনালের আগে প্রথা ভেঙে পাক অধিনায়কের সঙ্গে ট্রফি-সহ প্রিম্যাচ ফটোশ্যুট করেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav
)। একের পর এক বিতর্ক।
ফাইনাল ম্যাচেও বিতর্ক (Asia Cup Final)
রবিবার ফাইনাল ম্যাচেও বিতর্ক কিছু ছাড়ল না(Asia Cup Final)। এবার ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করলেন পাকিস্তানের দুই ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। ভারতের জাতীয় সঙ্গীতের সময় হ্যারিস রউফ ও আফ্রিদিকে হাসি-গল্প করতে দেখা গেল। ফাইনালে ২২ গজে প্রথম বল পড়ার আগেই যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক এবং সমালোচনা। যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ শুরু হওয়ার আগে প্রথমে দুই দলের ক্রিকেটাররা তাঁদের জাতীয় সঙ্গীত গান।
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে প্রথমে হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত(Asia Cup Final)। আয়োজক দেশ হওয়ায় পাকিস্তানের পরে হয় ভারতের জাতীয় সঙ্গীত। কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত যখন চলছিল তখন পাকিস্তানের দুই পেসার আফ্রিদি ও রউফকে দেখা যায় তাঁরা নিজেদের মধ্যে হাসি-গল্প করছেন। মুহূর্তের মধ্যে দুই পাক ক্রিকেটারের এই বিতর্কিত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
জাতীয় সঙ্গীত নিয়ে সমালোচনার ঝড়(Asia Cup Final)
ক্রিকেটের নিয়ম অনুযায়ী যখন প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলে, তখন অপর দেশের ক্রিকেটারদের ‘সাবধান’ ভঙ্গিতে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়(Asia Cup Final)। কোনও কথা বলা যায় না। হাসি-গল্প তো কখনওই না। আর এটাই এদিন করতে দেখা গেল আফ্রিদি ও রউফকে। তারপরই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভারতীয় সমর্থকদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। তাদের দাবি, ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন দুই পাক ক্রিকেটার। তাই পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তিও দাবী করেছেন তারা।
আরও পড়ুন: Benjamin Netanyahu : নেতানিয়াহুর বক্তব্য লাউড স্পিকারে শুনতে বাধ্য হলেন গাজার সাধারণ মানুষ
তিনবার মুখোমুখি ভারত ও পাকিস্তান(Asia Cup Final)
চলতি এশিয়া কাপে এই নিয়ে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান(Asia Cup Final)। শুরু থেকেই হয়েছে একের পর এক বিতর্ক। গ্রুপ লিগের প্রথম ম্যাচে টসের সময় এবং ম্যাচের শেষে মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি সূর্য কুমার যাদবরা। পাক ক্রিকেটার মাঠে অপেক্ষা করার পর ভারতীয়দের ড্রেসিং রুমে করমর্দন জন্য যেতে গেলে মুখের ওপর ভারতীয় ক্রিকেটার ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটার।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সেই জয় সূর্যকুমার যাদব পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে প্রাণ হারানোদের এবং ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেন। সুপার ফোরের পরের ম্যাচে মাঠে ভারতের ফাইটার জেট ভেঙে নামানোর অঙ্গভঙ্গি করেন এই হ্যারিস রউফ। তার জন্য সূর্য এবং রউফকে আইসিসি-এর শাস্তির মুখেও পড়তে হয়।
ফটোশ্যুটে আসতে অস্বীকার(Asia Cup Final)
রবিবার ফাইনাল ম্যাচের আগেও বিতর্ক হয়েছে(Asia Cup Final)। প্রথা মেনে শনিবার ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ফটোশ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু সেই ফটোশ্যুটে আসতে অস্বীকার করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। রবিবার ম্যাচের আগেও তিনি আসেননি। ফলে ট্রফির সঙ্গে একাই ছবি তোলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।
তাছাড়া গত দু’বারের মতো ফাইনালেও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সূর্য। পাকিস্তানও তার পাল্টা হিসেবে টসের সময় সঞ্চালক রবি শাস্ত্রীকে বয়কট করেন। পাক অধিনায়কের সঙ্গে কথা বলেন অন্য সঞ্চালক। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম টসের সময় দুই অধিনায়কের সঙ্গে দুই আলাদা সঞ্চালক কথা বলেন।


