Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে (Asian Games Marathon 2026) দুর্দান্ত সাফল্য পেল ভারত। ৪২.১৯৫ কিলোমিটারের দৌড়ে রুপোর পদক জিতলেন ভারতের জাতীয় রেকর্ডধারী সাওয়ান বরওয়াল। তাঁর এই সাফল্যের ফলে দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ান গেমসের পুরুষ ম্যারাথনে ফের পদক এল ভারতের ঘরে। বিদেশের মাটিতে এই ইভেন্টে ভারতীয় পুরুষ অ্যাথলিটের প্রথম পদকও এটি।
প্রতিযোগী কারা? (Asian Games Marathon 2026)
শনিবার ভোরে শুরু হয়েছিল ম্যারাথন (Asian Games Marathon 2026) ইভেন্ট। মোট ১৯ জন প্রতিযোগীর মধ্যে ছিলেন ভারতের সাওয়ান এবং কার্তিক করকেরা। দৌড়ের শুরু থেকেই সামনের সারির প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন সাওয়ান। প্রায় ২১ কিলোমিটার পথ পেরনোর সময় তিনি উঠে আসেন দ্বিতীয় স্থানে। পরের পর্যায়েও গতি এবং ছন্দ ধরে রেখে সেই অবস্থান বজায় রাখেন তিনি।

৩৫ কিলোমিটার অতিক্রম করার পরও দ্বিতীয় স্থানেই ছিলেন ভারতীয় অ্যাথলিট। তখন সামনে ছিল শেষ সাত কিলোমিটারের কঠিন লড়াই। জাপানের ইচিতাকা ইয়ামাশিতা ইতিমধ্যেই ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন। ফলে তাঁকে টপকে সোনা পাওয়া সম্ভব না হলেও পিছন থেকে আসা প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ সামলে রুপো নিশ্চিত করেন সাওয়ান।
আরও পড়ুন: Teesta Red Alert: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, মেখলিগঞ্জ থেকে সীমান্তে জারি রেড অ্যালার্ট
অন্য ভারতীয় প্রতিযোগী কার্তিক করকেরা ২ ঘণ্টা ২২ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে ১৭তম স্থানে দৌড় শেষ করেন।
এশিয়ান গেমসের ইতিহাসে ম্যারাথনে ভারতের এটি চতুর্থ পদক। ১৯৫১ সালে ছোট সিং সোনা এবং সুরত সিং মাথুর ব্রোঞ্জ জিতেছিলেন। ১৯৮২ সালে হোসুর কুক্কাপ্পা সীতারাম পেয়েছিলেন ব্রোঞ্জ।


