Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: নাগপুরের গীট্টিখাদান থানার আওতাধীন (Assault Case) এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক ৩০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মনোয়ার আনসারি। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে আটক করা হয় মনোয়ারকে।
কী হয়েছিল সেদিন? (Assault Case)
জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর রাত (Assault Case) প্রায় ৯ টায় ওই শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময় একই এলাকার বাসিন্দা মনোয়ার তার কাছে গিয়ে অশালীন আচরণ করেছে বলেই অভিযোগ উঠেছে। ঘটনাটি নজরে আসে এলাকার বাসিন্দা সুরজ ওয়াংখেড়ে (৩২) এর। ঘটনাটি দেখে সুরজ পরিবারের সদস্যদের এই বিষয়টি জানানোর পর পরিবারের পক্ষ থেকে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার সত্যতা জানতে পারলে, পুলিশের কাছে অভিযোগ করে।
পকসো মামলা
পুলিশসূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ আইন (POCSO) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে পুলিশ। আইন অনুযায়ী নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে। তবে পুলিশের তদন্ত শেষ না হয় পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।


