Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে আকিব নবিকে সুযোগ না দেওয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (Auqib Nabi)। অবশেষে সিদ্ধান্ত বদল করল বোর্ড।
আফগানদের বিরুদ্ধে ডাক পেলেন নবি (Auqib Nabi)
আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত আর সেই মত স্কোয়াড ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দল ঘোষণার পর থেকেই নিন্দার মুখে পড়তে হয়েছিল ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পর জাতীয় দলে কেন সুযোগ দেওয়া হল না আকিব নবিকে সেই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (Auqib Nabi)।
নবিকে সুযোগ না দেওয়ায় অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকদের পড়তে হয়েছিল কটাক্ষের মুখে। এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল রঞ্জিতে ভাল খেলার পরেও যদি জাতীয় দলে জায়গা না পায় তবে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার গুরুত্ব কী? সেই একই প্রশ্ন উঠছে সামিকে নিয়েও। বারবার নিজেকে প্রমাণ করেছেন বাংলার এই তারকা পেসার জায়গা পাচ্ছেন না দলে।

এবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ব্যাটিংয়ে খুব বেশি পরিবর্তন না করলেও বোলিংয়ের ক্ষেত্রে কিছু বদল এনেছে বোর্ড। সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার। এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন। সিরাজের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে যে ব্রারকে সেই বোলারের ঘরোয়া এবং আইপিএল পারফরম্যান্স ভাল নয়। তাঁর থেকেই অনেকটাই এগিয়ে ছিলেন আকিব নবি। এবার সেই বিতর্ক থেকে রেহাই পেতে ব্যাকআপ বোলার হিসেবে নবিকে জায়গা দিতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয়ের কথা মাথায় রেখেই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে (Auqib Nabi)।
আরও পড়ুন: Illegal Arms Recovery: মুঙ্গের থেকে আনা অস্ত্রের যোগ? উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র ও বিপুল ব্রাউন সুগার
২০২৫-২৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে আকিব নবি রঞ্জিতে খেলেছেন ১৭টি ইনিংস। নিয়েছেন ৬০টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে নিয়েছেন তিনি ১৪টি উইকেট। ২০২০ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর থেকে আকিব নবি ৪১টা ম্যাচ খেলে নিয়েছেন ১৫৬টা উইকেট। যার মধ্যে ১০৪টা উইকেট এসেছে গত দুটো মরশুমে। তবে এই নয় তাঁর বোলিংয়ের উপর ভর করেই জম্মু এবং কাশ্মীর প্রথমবারের মত রঞ্জি ট্রফি জিতেছে সেখান থেকে তিনি যে জোরালো দাবিদার সেই নিয়ে কোনও সংশয় নেই (Auqib Nabi)।


