Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ভারত সিরিজের পর চর্চায় ভারতীয় দল। প্রশংসায় ভরিয়েছেন দেশ বিদেশের প্রাক্তন তারকারা। কিন্তু নতুন কোন দলের দায়িত্ব এখন এই তরুণ তুর্কির কাঁধে (Cricket Update)?
নতুন দলের দায়িত্বে গিল (Cricket Update)
ভারত ইংল্যান্ড সিরিজের পর চর্চায় ভারতীয় দল। বাকি সদস্যদের ছাড়াও সিরাজ আর গিল এখন ভারতীয়দের চোখের মণি। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজেই নজর কেড়েছেন গিল। ব্যাট হাতেও ছুঁয়েছেন সফলতা। ব্যাট হাতে পাঁচ ম্যাচে করেছেন ৭৫৪ রান।

এবার নতুন দলের দায়িত্ব গিলের কাঁধে। দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সি এই তারকা ক্রিকেটার (Cricket Update)। গিল ছাড়াও এই দলে রয়েছেন ভারতীয় দলে খেলা আরও তিন তারকা ক্রিকেটার। অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং অংশুল কম্বোজরাও রয়েছেন স্কোয়াডে।
২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। অংশ নিচ্ছে ৬টি দল। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উত্তরাঞ্চল (Cricket Update)। এই দলে রয়েছেন একাধিক নামকরা ক্রিকেটার। আয়ুষ বাদোনি, যশ ধূল, মায়াঙ্ক দাগাররা আছেন স্কোয়াডে। এই দলে জায়গা পাননি আর এক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।

তবে শুবমানদের খেলা নিয়ে আছে একটা টুইস্ট। ২৮ অগস্ট থেকে শুরু দলীপ ট্রফি (Cricket Update)। অন্য দিকে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর থেকে। তাই ভারতীয় স্কোয়াডে ডাক পেলে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তাঁরা। কী হবে সে ক্ষেত্রে?
এই নিয়ে একটি বিবৃতি জারি করে উত্তরাঞ্চল জানিয়েছে শুবমান গিল, অর্শদীপ সিং, হর্ষিত রানাদের মধ্যে যাঁরা জাতীয় দলে খেলবেন তাঁদের পরিবর্ত হিসেবে কারা দলে আসবেন। শুবমানের পরিবর্ত হিসেবে সুযোগ পাবেন শুভম রোহিল্লা। অর্শদীপ সিংয়ের জায়গায় দলে আসবেন গুরনুর ব্রার। হর্ষিত রানা সুযোগ পেলে তাঁর জায়গায় স্কোয়াডে আসবেন অনুজ থারকাল (Cricket Update)।


