Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যে পিচে একদিনে ১৯ উইকেট পড়ে গিয়েছিল সেখানে ম্যাচের চতুর্থ ইনিংস সাক্ষী থাকল হেডের ঝোড়ো ব্যাটিংয়ের (Aus vs Eng)। আগুনে মেজাজে সেঞ্চুরি হাঁকালেন হেড। সেই সঙ্গে লিখে ফেললেন ইতিহাস।
অ্যাশেজের প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার (Aus vs Eng)
পারথে আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজের প্রথম টেস্ট। আর সেই ম্যাচের চতুর্থ ইনিংসে বিস্ফোরক ব্যাটিং করে জয় ছিনিয়ে আনলেন হেড। যে পিচে ব্যাট করে রান তোলা একপ্রকার অসম্ভব মনে হচ্ছিল সেই পিচেই দাপিয়ে বেড়ালেন তিনি। প্রথম তিন ইনিংসে এই পিচেই রয়েছে মাত্র একটি হাফ সেঞ্চুরি আর সেই পিচেই হেড খেললেন ১২৩ রানের অনবদ্য ইনিংস। একেবারে নিজের ছন্দে ছিলেন তিনি। ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের মুখের উপর উপর যেন জবাব দিলেন এই ২২ গজে। বোঝালেন বাজবলের আসল অর্থ (Aus vs Eng)।
প্রথম থেকেই পিচ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। একটি দলের পক্ষে ২০০ রান করাটাই কঠিন বলে মনে হচ্ছিল, সেখানে হেডের এই সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে তিনি লিখে ফেললেন ইতিহাস। ম্যাচ জিততে অজি শিবিরের লক্ষ্য ছিল ২০৫ রান। জবাবে হেড শুরু করেন চার চয়ের বন্যা। মাত্র ৬৯ বলে আসে সেঞ্চুরি। তাঁর ১২৩ রানের ইনিংসে রয়েছে ১৬টি চার ও ৪টি ছয়। মাত্র ২ দিনেই অ্যাশেজের প্রথম টেস্টেই অজিদের জয় এনে দেন হেড।

এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড আউট হয়ে যান মাত্র ২১ রান করে। তবে তাঁর আসল জায়গা যে হয়ত পাঁচ নম্বর নয় আর তাই শেষ ইনিংসে ওপেন করার সুযোগ পেয়ে ধরা দিলেন নিজের চেনা মেজাজে। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকনে তিনি। প্রথম দিকে কঠিন মনে হওয়া লক্ষ্যকে সহজ করে তোলেন নিজের ব্যাটিং দক্ষতায়। তাঁর করা ৩৬ বলে অর্ধশতরান অ্যাশেজ ইতিহাসে যৌথ ভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির নজির। তবে তারপর তিনি ঝড়ের গতিতে শুধু নিজের শতরান পূর্ণ করেন তাই নয় দলকে এনে দেন সহজ জয় (Aus vs Eng)।

আরও পড়ুন: Mohammad Shami: ঘরোয়া ক্রিকেটে আবারও নিজেকে প্রমাণ করতে মরিয়া সামি
হেড ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। যার ফলে তিনি অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম শতরানের তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থানে পৌঁছে যান। একই সঙ্গে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি পঞ্চম দ্রুততম শতরানের রেকর্ড। অ্যাশেজ সিরিজের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতরানের নজির। এ দিন তিনি গিলবার্ট জেসপের রেকর্ড ভেঙেছেন। জেসপ ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৬ বলে শতরান করেছিলেন। কিন্তু হেড তাঁকে ছাপিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, অ্যাশেজে দ্রুততম শতরানটি করেছেন অ্যাডাম গিলক্রিস্ট (Aus vs Eng)।


