Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সবার নজর ছিল ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের দিকে। তবে প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ ভারতীয় দল। সহজ জয় ছিনিয়ে নেয় অজিরা (Australia Beats India)।
প্রথম ম্যাচে হার ভারতের (Australia Beats India)
টেস্ট ক্রিকেটের পর ওয়ানডে দলের দায়িত্ব এখন শুভমন গিলের কাঁধে। টেস্টে ভাল শুরু করতে পারলেও ODI ক্যাপ্টেন হিসেবে শুরুটা ভালো হলো না শুবমান গিলের। টেস্টে জেতার ধারা ভাঙল অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই। অস্ট্রেলিয়ার মাটিতে যে কঠিন পরিস্থিতি অপেক্ষা করেছে ভারতের জন্য সেটা অনুমান করা গেলেও যে এইভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে পড়তে হবে সেটা কল্পনাও করেননি সমর্থকরা।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতি ইনিংসে ২৬ ওভার করে খেলা হয়। তবে চূড়ান্ত ভাবে ব্যর্থ রোহিত, কোহলি, গিল (Australia Beats India)।
অক্ষর প্যাটেল ও কেএল রাহুলের লড়াকু ইনিংস ভারতকে পৌঁছে দেয় ৯ উইকেটে ১৩৬ রানে। অক্ষর প্যাটেল করেন ৩১ ও রাহুল ৩৮ রান। রান তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি মিচেল মার্শদের। ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচে বারবার বিঘ্ন ঘটায় বৃষ্টি। প্রথমে ওভার সংখ্যা কমে করা হয় ৪৯। পরে সেটা করা হয় ৩৫। শেষ পর্যন্ত ওভার সংখ্যা দাঁড়ায় ২৬। তবে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। অজি বোলারদের ভাল বলের পাশাপাশি রয়েছে ভারতের তাড়াহুড়ো করে উইকেট ছুঁড়ে দিয়ে আসা। ব্যর্থ রো-কো জুটি, শুভমন ও শ্রেয়সও। রোহিত ফেরেন ৮ করে, কোহলি ০ তে। শুভমন ও শ্রেয়স করেন যথাক্রমে ১০ ও ১১। কিছুটা লড়াই চালিয়ে যান অক্ষর ও রাহুল। শেষে নীতীশ রেড্ডির ইনিংসে ভর করে ভারত পৌঁছায় ৯ উইকেট ১৩৬ রানে।

আরও পড়ুন: RBL Bank: দুবাইয়ের ব্যাঙ্কের লগ্নির পর শেয়ার দর বাড়লো ৮ শতাংশের বেশি
DLS মেথডে অস্ট্রেলিয়ার জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৩১। প্রথমে ট্র্যাভিস হেডকে অর্শদীপ সিং ৮ রানে প্রথম আঘাত হানে অজি শিবিরে। দলের স্কোর যখন ৪৪ তখন ম্যাথিউ শর্ট আউট হন ৮ রানে। এরপর বড় জুটি গড়েন মিচেল মার্শ ও জশ ফিলিপ। ফিলিপ আউট হন ২৭ রানে। তবে ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল অজিরা। এই ম্যাচ জিতে ১-০ ফলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া দল। ভারতীয় ব্যাটাররা ছাড়াও ব্যর্থ সিরাজ, ওয়াশিংটনরা (Australia Beats India)।


