Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের নয়া দিগন্ত খুলে যাচ্ছে(Indo S Korea)।
দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া দিগন্ত (Indo S Korea)
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ, বিনোদন ও সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে দুই দেশ।
ইন্ডিয়া-সাউথ কোরিয়া ডিজিটাল ব্রিজ
বৈঠকের অন্যতম ঘোষণা হল ‘ইন্ডিয়া-সাউথ কোরিয়া ডিজিটাল ব্রিজ’ গঠন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। প্রেসিডেন্ট লি বলেন, ভারতের দক্ষ মানবসম্পদ এবং দক্ষিণ কোরিয়ার উন্নত ডিজিটাল পরিকাঠামো একসঙ্গে কাজ করলে তা উভয়ের জন্যই লাভজনক হবে।
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো হবে
মোদি আরও জানান, ইস্পাত, শিপবিল্ডিং, চলচ্চিত্র, অ্যানিমেশন ও গেমিং এই খাতগুলোতে আগামী দিনে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো হবে। অন্যদিকে, লি ঘোষণা করেন মুম্বইয়ে একটি ‘মুম্বই-কোরিয়া সেন্টার’ স্থাপন করা হবে, যা ভারতে কে-পপ সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠবে এবং বলিউড ও কে-পপের মধ্যে সেতু তৈরি করবে।
একাধিক MoU স্বাক্ষরিত
দুই দেশের মধ্যে একাধিক MoU স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে শিল্প সহযোগিতা কমিটি গঠন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (MSME) জন্য নিয়ম সহজ করা।
যৌথভাবে কাজ করার সুযোগ (Indo S Korea)
লি আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ সংস্থাগুলি ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি, কোরিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলির ভারতে প্রবেশ নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: JK Udhampur Acci: জম্মু কাশ্মীরের উধমপুর–রামনগর সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১২, আহত বহু
বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভূমিকা (Indo S Korea)
গত আট বছরে এই প্রথম কোনও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান ভারত সফরে এলেন। বর্তমানে দুই দেশের বাণিজ্য ২৫.৭ বিলিয়ন ডলার হলেও ২০৩০ সালের মধ্যে তা ৫০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সহযোগিতা শুধু শিল্পোন্নয়নই নয়, বাণিজ্য ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



