Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগেই ব্যাটিংয়ে তিন নম্বর জায়গা, এবার কি দলেও জায়গা হবে না বাবরের (Babar Azam)?
বাবরকে বাদ দিয়ে মাঠে নামবে পাকিস্তান? (Babar Azam)
বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড় রয়েছে। আইসিসি-র তরফ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলা হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা জানানো হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। তবে পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় সেক্ষত্রে আইসিসি কী পদক্ষেপ নেবে সেই বিষয়েও কিছু জানানো হয়নি। এমন অবস্থায় বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘা (Babar Azam)।
বর্তমান ক্রিকেটে বাবর আজমকে অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হলেও তাঁর ফর্ম ও স্ট্রাইক রেট উল্টো কথা বলছে। তাঁকে যেকোন সময় একাদশের বাইরে রাখা হতে পারে সেই ইঙ্গিতই দিলেন পাকিস্তান দলের অধিনায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, দলের কৌশল ও কম্বিনেশনের সঙ্গে যদি বাবর ফিট না করেন টোন তাঁকে ছাড়াই মাঠে নামবে পাকিস্তান দল। সিদ্ধান্ত কঠিন হলেও দলের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে চাইছে না পাকিস্তান দল সেটা স্পষ্ট। তবে ইটা শুধু বাবরের জন্য না, একই কারণে ফখর জামানকেও রাখা হতে পারে বাইরে।

কদিন আগে স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবরকে। দীর্ঘদিন বড় রানও পাননি তিনি। মাঝে দল থেকেও বাদ পড়তে হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান দল আগেই বাবরকে ওপেনিং ও তিন নম্বর ব্যাটিং পজিশন থেকে সরিয়েছে, আর এ বার তাঁকে পুরো দল থেকেই বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Aadhaar: ১৪ বছরে নয়, ৬ মাসেই দ্বিগুণ আধার নিষ্ক্রিয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক একদিন আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তান দলের অধিনায়ক সলমন আঘা বলেন, দল জয়ের জন্য তাঁরা সেরা কম্বিনেশন তৈরি করবেন এবং সেই অনুযায়ী খেলোয়াড় বেছে নেওয়া হবে। তাঁর দাবি, ‘আমাদের কম্বিনেশনে যদি বাবর বা ফখর জামান মানানসই না হয়, তা হলে আমরা তাঁদের বাদ দিতে পারি। আমি নিজে তিন নম্বরে ব্যাট করব (Babar Azam)।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল
সলমন আলি আঘা (অধিনায়ক), আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, মহম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান, স্যাম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।


