Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিকেলের টিফিনে একটু অন্যরকম কিছু খেতে (Babycorn Fritters) চাইলে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে বেবি কর্ন ফ্রিটার্স। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করা যায় এই সুস্বাদু স্ন্যাকস। চা বা কফির সঙ্গে যেমন ভালো লাগে, তেমনই বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়।
লাগবে কী কী? (Babycorn Fritters)
বেবি কর্ন – ১০-১২টি
ময়দা – ৪ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১টি
কাঁচালঙ্কা কুচি – ১-২টি
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – আধা চা চামচ (Babycorn Fritters)
লবণ – স্বাদমতো
জল – প্রয়োজনমতো
ভাজার জন্য তেল
বানাবেন কিভাবে?
প্রথমে বেবি কর্ন ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব পাতলা না হয়।
এরপর কড়াইতে তেল গরম করুন। বেবি কর্নের টুকরোগুলি ব্যাটারে ভালো করে মাখিয়ে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন, যাতে বাইরে সুন্দর মুচমুচে এবং ভিতরে নরম থাকে। দু’পিঠ সোনালি হয়ে গেলে তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রাখুন।
আরও পড়ুন: Census Work: স্কুলের পড়াশোনা অব্যাহত রেখেই হবে সেন্সাসের কাজ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
গরম গরম বেবি কর্ন ফ্রিটার্স টমেটো সস, চিলি সস বা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। বিকেলের আড্ডায় এই ক্রিসপি স্ন্যাকস এক মুহূর্তেই সবার মন জয় করবে।


