Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসার সময় ঢুবে গেলো কাকদ্বীপের একটি ট্রলার (Bakkhali)। গত কয়েক দিন আগে এফ বি সিদ্ধিবিনায়ক নামে একটি ট্রলার ১৩ জন মৎস্যজীবী নিয়ে সমুদ্রে রওনা দিয়েছিল। গতকাল রাতে ফিরে আসার সময় বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের প্রবল ঢেউয়ে ট্রলার টির তলা ফেটে গিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার মুখে (Bakkhali)
কাছাকাছি থাকা অন্য মৎস্যজীবী ট্রলার ডুবে যাওয়ার ট্রলার টি থেকে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করে (Bakkhali)। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্থ ট্রলার টি কে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে এই মুহূর্তে সমুদ্র উত্তাল প্রবল ঢুউ বেশিরভাগ মৎস্যজীবী ট্রলার উপকূলে ফিরে আসতে শুরু করেছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি মৎস্যজীবী ট্রলার।
‘আল ফাতেহা’ (Bakkhali)
জানা গেছে, শুক্রবার দুপুরে ১২ জন মৎস্যজীবী ‘আল ফাতেহা’ নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বিকেলের দিকে বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাঁরা জাল ফেলেন। সেই সময় সমুদ্রের ঢেউয়ের মধ্যে ট্রলারটির পাটাতন ফেটে যায়। মুহূর্তের মধ্যেই ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Kolkata: কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা, শুরু হল ডিলিমিটেশনের কাজ
সাহায্যের জন্য চিৎকার
বিপদ বুঝতে পেরে মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার করেন, নৌকায় থাকা বিভিন্ন মৎস্যজীবীদের ড্রাম এবং বল নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। ১১ জন একই সঙ্গে ভাসতে থাকেন, একজন সঙ্গীদের থেকে দূরে চলে যান। চিৎকার শুনে আশপাশে মাছ ধরায় ব্যস্ত থাকা একাধিক ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে।



