Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বিশ্বকাপের যত আলোচনা আর্জেন্টিনা ম্যাচের রেফারিং (World Cup 2026 Referees) নিয়ে। বিতর্কের পারদ চড়ে আছে। এবার সেমিফাইনাল। প্রতিপক্ষ ইংল্যান্ড। হ্যারি কেনদের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনাকে ঘিরে উত্তেজনার পাশাপাশি রেফারিং বিতর্কও তুঙ্গে। শেষ ষোলোয় ইজিপ্ট এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড দুই দলই বিদায়ের পর অভিযোগ তুলেছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির (World Cup 2026 Referees) কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গেছে। অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হয়ে উঠেছে আর্জেন্টিনা, আর সেই কারণেই তাদের প্রতিটি ম্যাচে রেফারিংও এসেছে বাড়তি আলোচনায়।
কে ইসমায়েল এলফাত? (World Cup 2026 Referees)
এই আবহে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের জন্য ফিফার রেফারি (World Cup 2026 Referees) নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক নিয়মে ম্যাচের এক দিন আগে অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাতকে, যিনি দীর্ঘদিন ধরেই উত্তর আমেরিকার অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত।
কোন কোন রেফারি থাকছেন? (World Cup 2026 Referees)
আটলান্টার মার্সিডিজ-বেন্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণে এলফাতকে সহায়তা করবেন তাঁরই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি, আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন দানিয়েলে বিনদোনি। এমন অভিজ্ঞ অফিশিয়ালদের সমন্বয়ে ফিফা যে ম্যাচটির গুরুত্ব বিবেচনায় রেখেই দল নির্বাচন করেছে, তা বলাই যায়।
কোন কোন ম্যাচে এলফাত রেফারিং করেছেন? (World Cup 2026 Referees)
৪৪ বছর বয়সী এলফাত এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে দায়িত্ব পালনের পর শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচেও সফলভাবে দায়িত্ব সামলেছেন। সেই ম্যাচে নরওয়ের ঐতিহাসিক জয় তাঁর পরিচালিত ম্যাচগুলোর অন্যতম আলোচিত ফলাফল।
বিশ্বকাপ ছাড়া আর কোথায় রেফারিং করিয়েছেন এলফাত? (World Cup 2026 Referees)
মরক্কোয় জন্ম নেওয়া এলফাত ২০০১ সালে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। টেক্সাসে বসবাসকারী এই রেফারি ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তাঁর ক্যারিয়ার দ্রুত সমৃদ্ধ হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালনও তাঁর অভিজ্ঞতার ঝুলিকে আরও সমৃদ্ধ করেছে।
এলফাতের পুরস্কার (World Cup 2026 Referees)
এমএলএসের বর্ষসেরা রেফারির পুরস্কার দুবার জেতা এলফাত ইতোমধ্যেই এমএলএস কাপ ফাইনাল এবং কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনা করেছেন। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি।
আরও পড়ুন: FIFA WC France vs Spain: বিধ্বংসী প্রতিশোধ নাকি স্প্যানিশ আধিপত্য: বিশ্বকাপ সেমিফাইনালের মহারণ
এ ম্যাচে জয়-পরাজয়ের হিসাব যেমন দুই দলের ফুটবলারদের পারফরম্যান্সে নির্ধারিত হবে, তেমনি রেফারির প্রতিটি সিদ্ধান্তও থাকবে তীক্ষ্ণ পর্যবেক্ষণের মধ্যে। বিতর্কমুক্ত, স্বচ্ছ এবং নিরপেক্ষ ম্যাচ পরিচালনার মাধ্যমে এলফাত যদি দায়িত্ব পালন করতে পারেন, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবলই রেফারিং নয়।



