Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার নবান্ন থেকে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Annapurna Yojana)। তবে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা ,আর কারা বাদ পড়বেন, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)
নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, একদিনে সকলে ফর্ম ফিলআপ করতে পারবেন না। তাড়াহুড়ো করার দরকার নেই। সকলেই পাবেন। এখন ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার পান। তার মধ্যে বেআইনিভাবে ৩০ লক্ষের মতো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন (Annapurna Yojana)
যারা আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলআপ করতে পারবেন। তাঁরা ৩ তারিখ থেকে টাকা পাবেন। আপাতত ১ জুন থেকে আগামী ৯০ দিন অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান – যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়কেরাও ফর্ম পূরণে সহযোগিতা করবেন।

আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান
প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিক ভাবে দুর্বল মহিলারাই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যাঁরা আয়কর দেন, যাঁরা সরকারি চাকরি করেন, নিয়মিত যাঁরা বেতন পান বা পেনশন পান, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা ছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ।



