Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদীয়া উৎসবের মরশুমে রাজ্য জুড়ে ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড়সড় বার্তা (Bank Holiday 2025)। দুর্গাপুজো উপলক্ষে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে টানা ছ’দিন বন্ধ থাকবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এই ছুটি, যা চলবে বিজয়া দশমী পর্যন্ত। আপনিও ভাবছেন ব্যাংকের চাকরি সুখের চাকরি?
কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে? (Bank Holiday 2025)
ব্যাঙ্কের টানা ছ’দিনের ছুটি আসছে একাধিক কারণে সাপ্তাহিক বন্ধ ও পুজোর সরকারি ছুটি মিলিয়ে।
- ২৭ সেপ্টেম্বর (শনিবার): মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্ক বন্ধ।
- ২৮ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক বন্ধ।
- ২৯ সেপ্টেম্বর (সোমবার): মহাসপ্তমী, পুজোর ছুটি।
- ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): মহাষ্টমী, পুজোর ছুটি।
- ১ অক্টোবর (বুধবার): মহানবমী, পুজোর ছুটি।
- ২ অক্টোবর (বৃহস্পতিবার): বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী, সারাদেশে ব্যাঙ্ক বন্ধ।
ছুটি শেষে কবে খুলবে ব্যাঙ্ক? (Bank Holiday 2025)
- ৩ অক্টোবর (শুক্রবার): টানা ছয় দিনের ছুটি শেষে ফের খুলবে ব্যাঙ্ক।
- ৪ অক্টোবর (শনিবার): মাসের প্রথম শনিবার, ব্যাঙ্ক খোলা থাকবে।
- ৫ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক বন্ধ।
- ৬ অক্টোবর (সোমবার): লক্ষ্মীপুজোর কারণে পশ্চিমবঙ্গে ফের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অন্যান্য রাজ্যেও ছুটি (Bank Holiday 2025)
দুর্গাপুজোর ছুটি কেবল পশ্চিমবঙ্গেই নয়, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যেও কার্যকর থাকবে।
- মহাষ্টমীর দিন (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) কলকাতা ও আগরতলার পাশাপাশি গুয়াহাটি, জয়পুর, ইম্ফল, ভুবনেশ্বর, পাটনা, রাঁচী এই শহরগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা থাকবে সচল (Bank Holiday 2025)
যদিও ব্যাঙ্কের শাখা অফিসে তালা ঝুলবে, তবুও গ্রাহকদের চিন্তার কারণ নেই। অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এই দিনগুলিতে সম্পূর্ণ সচল থাকবে। গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম-এর মাধ্যমে লেনদেন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: Horoscope Update: দীপাবলির আগে শনির নক্ষত্র পরিবর্তন, চাপমুক্ত এই ৩ রাশি!
গ্রাহকদের জন্য পরামর্শ (Bank Holiday 2025)
পুজোর ছুটির আগে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সংক্রান্ত কাজগুলি সেরে ফেলা বাঞ্ছনীয়। টানা ছ’দিন ছুটি থাকায় চেক ক্লিয়ারেন্স, ক্যাশ ডিপোজিট বা অন্য অফলাইন পরিষেবায় দেরি হতে পারে। তবে ডিজিটাল লেনদেন ও এটিএম ব্যবহারে কোনও অসুবিধা হবে না।



