Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃনমূল আমলে আবাস প্রকল্প নিয়ে শাসক দলের ব্যপক দূর্নীতি ও স্বজনপোষণের শিকার হতে হল এক শিশুকে (Bankura)। দেওয়াল ধসে মৃত্যু হল মাত্র ২ বছরের এক শিশুর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের আমডহরা গ্রামে। মৃত শিশুর পরিবারের দাবি যথাসময়ে আবাস প্রকল্পের সুবিধা পেলে আজ এভাভে কোলের শিশুকে হারাতে হত না।
স্থানীয় সূত্রে জানা গেছে (Bankura)
বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের আমডহরা গ্রামে পরিবার নিয়ে বসবাস নিম্বর খান এর। তৃনমূল আমলে বারেবারে আবাস প্রকল্পের বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন নিম্বর খান। কিন্তু অভিযোগ ওই প্রকল্পে দূর্নীতি ও স্বজনপোষণের জেরে প্রকল্পের বাড়ি পাননি। রাজ্যে বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে তাঁর নাম আবাসের তালিকাভূক্ত হলেও প্রাপ্তি বলতে প্রথম কিস্তির মাত্র ৬০ হাজার টাকা।
বাড়ি তৈরীর কাজ থেমে (Bankura)
পরের কিস্তি আর না মেলায় বাড়ি তৈরীর কাজ থেমে যায় গোড়াতেই। অগত্যা নড়বড়ে একচিলতে মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন নিম্বর খান। আজ সকালে বাড়ির মধ্যে যখন এক প্রতিবেশী সহ ৪ জন চা খাচ্ছিলেন সেই সময় আচমকাই বাড়ির একটি দেওয়াল হুড়মুড় করে ধসে পড়ে।
মৃত বলে ঘোষণা (Bankura)
ধ্বংসস্তুপে চাপা পড়ে যান নিম্বর খানের নাতনি রুমা খান, পুত্রবধূ মাহেদা খান, ২ বছরের নাতি তামিম খান ও প্রতিবেশী রিয়া চৌধুরী। দ্রুত ধ্বংসস্তুপ সরিয়ে অন্যান্যদের উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত শিশু তামিম খানকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Kolkata Metro Rail: চালকবিহীন মেট্রোর পথে বড় সাফল্য, গ্রিন লাইনে মিলল প্রাথমিক ছাড়পত্র
ঘটনায় আহত অন্যান্যদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি সময়মতো আবাস প্রকল্পের বাড়ি পেলে অথবা দেরিতে হলেও প্রকল্পের সম্পূর্ণ টাকা পেলে এভাবে কোলের শিশুকে হারাতে হত না পরিবারটিকে।



