Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গে সরকার পরিবর্তনের পেছনে রাজ্য সরকারি (Bhaskar Ghosh) কর্মীদের যে অবদান তা কিন্তু ভোলার মত নয়। নতুন সরকারের প্রতি কতটা আশা? এই সম্পর্কে কে টিভি বাংলাকে কী বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
আটকে মহার্ঘ ভাতা! (Bhaskar Ghosh)
কলকাতা কর্পোরেশনের কেউ ডিএ (Bhaskar Ghosh) পায়নি। এই সম্পর্কে তিনি বলেন, “আমাদের লড়াইটা শুধু কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ছিল না। বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে রায়ের পর সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। এর পথেও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। কলকাতা কর্পোরেশনের লোকেরা বকেয়া মহার্ঘ ভাতার এক টাকাও পাননি। পুলিশের হোম গার্ডরা, ওয়ার্ক চার্জ এমপ্লয়িরাও পাননি ডিএ।”
কোথায় আটকে মহার্ঘ ভাতা? (Bhaskar Ghosh)
“আগের জামানায় যারা অর্থদপ্তরে ছিল সেই আমলারাই আছেন। তাদের ওপর হাত পরেনি। এই যে ঘুঘুর বাসা সেটা ভাঙতে না পারলে, মানুষের অধিকার সুরক্ষিত হবে না। হঠাৎ করে ১/০৪/২০০৮ থেকে ৩১/১২/২০১৫ এর যে বকেয়া সেই টাকা ঢুকতে লাগল। সেখানে লেখা নেই কিসের টাকা কি টাকা। আমরা বৈঠকে বললাম এটা কোন ধরণের শাসন ব্যবস্থা চলছে যে কোনও নোটিফিকেশান ছাড়াই টাকা ঢুকে গেল। মুখ্যমন্ত্রী বললেন এইভাবে চলবে না, নোটিফিকেশন বার করুন। নোটিফিকেশন বেরোলো তো অবশ্যই কিন্তু ব্যাকডেটে। আগের জামানার আমলাতন্ত্রের এই অভ্যাস ছিল। সেখানে শুদ্ধিকরণ দরকার।”
আরও পড়ুন: Muharram 2026: মহরমের আগে কলকাতা পুলিশের কড়া গাইডলাইন, নিষিদ্ধ নতুন মিছিল ও ডিজে বক্স
“বিগত ১৫ বছরে যা হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গের নেতারা শুধু নয় আমলাতন্ত্রের লোকেরাও দায়ী। নেতারা যদি তদন্তের আওয়তায় আসে, তবে আমলাদেরও তদন্ত হওয়া উচিত। এদের সম্পত্তিগুলোকে ক্রোক করে ট্রেজারিতে দেওয়া হোক। তুমি আমার দলে চলে এলে মানে ছাড় পেয়ে গেলে সেটা ঠিক নয়।”
আমলাতন্ত্রের শুদ্ধিকরণ সম্পর্কে ভাস্কর ঘোষ বলেন, “আমলারা যে কী কাজ করছে মন্ত্রী তারা সেটা জানে না।” এই প্রসঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্টের একটি উদাহরণও দিয়েছেন তিনি। তিনি বলেন, “আমলাতন্ত্রের ৯৫% মানুষ চাননি বিগত সরকারের বিদায় হোক। তাও রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের লড়াই করেছেন।”


