Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দশকের পর দশক ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল আটলান্টিক মহাসাগরের এক বড় রহস্য চারপাশের সমুদ্রতলের তুলনায় বারমুডা দ্বীপ এত উঁচুতে কীভাবে টিকে আছে, যদিও এর আগ্নেয়গিরিগুলো প্রায় ৩ কোটি বছর আগে নিষ্ক্রিয় হয়ে গেছে? এবার সেই রহস্যের নতুন ব্যাখ্যা দিলেন মার্কিন গবেষকরা(Barmuda Mystery)।
বারমুডার নীচে অদ্ভুত ভূতাত্ত্বিক স্তর (Barmuda Mystery)
কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে হওয়া গবেষণায় দেখা গেছে, বারমুডার নীচে রয়েছে এক অদ্ভুত ভূতাত্ত্বিক স্তর, যা পৃথিবীর অন্য কোথাও এখনও দেখা যায়নি।
কীসে আলাদা বারমুডা?
সাধারণত হাওয়াইয়ের মত আগ্নেয় দ্বীপগুলি তৈরি হয় ‘ম্যান্টল প্লুম’-এর মাধ্যমে। পৃথিবীর গভীর থেকে গরম শিলা উপরে উঠে এসে আগ্নেয়গিরি তৈরি করে এবং সমুদ্রতল ফুলে ওঠে। পরে আগ্নেয় কার্যকলাপ থেমে গেলে সেই অংশ ধীরে ধীরে নিচে বসে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে তা ঘটেনি।
‘ভেলা’য় ভেসে বারমুডা
গবেষকরা বিশ্বজুড়ে বড় ভূমিকম্প থেকে উৎপন্ন ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বারমুডার নীচের অংশের ছবি তৈরি করেন। সেখানে তারা আবিষ্কার করেন, সমুদ্রতলের নীচে প্রায় ১২ মাইল পুরু অপেক্ষাকৃত হালকা শিলাস্তর রয়েছে। এই স্তরটি অনেকটা ভেলার মতো কাজ করছে, যা বারমুডাকে ডুবে যেতে দিচ্ছে না।
অন্যদরণের গঠন (Barmuda Mystery)
বিজ্ঞানীদের ধারণা, কোটি কোটি বছর আগে কার্বনসমৃদ্ধ গলিত শিলা সমুদ্রতলের নীচে ঢুকে ঠান্ডা হয়ে এই স্তর তৈরি করেছিল। সম্ভবত প্যাঞ্জিয়া সুপারকন্টিনেন্ট গঠনের সময় পৃথিবীর গভীর থেকে এই পদার্থ উঠে এসেছিল।
আরও পড়ুন: SC Vertual: সুপ্রিম কোর্টে হাইব্রিড কাজের মডেল চালু, ভার্চুয়াল হবে সোমবার-শুক্রবারের শুনানি
পৃথিবীর রহস্য বোঝা ভার (Barmuda Mystery)
ফ্রেজারের মতে, এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবীর ম্যান্টলের ভেতরে এমন কিছু প্রক্রিয়া রয়েছে, যা এখনও পুরোপুরি বোঝা যায়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে Geophysical Research Letters জার্নালে।



