Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত (BCCI)।
ভারতের ছোটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর (BCCI)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার শিরোপা জিতেছে ভারত। এবার তারই পুরস্কারস্বরূপ ভারতীয় ক্রিকেট বোর্ড বৈভবদের সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে রেকর্ড ছ’বার ছোটদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত (BCCI)।

সংবাদসংস্থাকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘গোটা দেশ ও বিসিসিআই গর্বিত। অনূর্ধ্ব-১৯ দল আবার বিশ্বকাপ জিতল। যেভাবে আমাদের দল ইংল্যান্ডকে হারাল ও গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল তা এককথায় অসাধারণ। বোর্ড গোটা দলকে সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে।’ প্রসঙ্গত গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি ভারত। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত আর ফাইনালে বৈভবের দাপটে এভারেস্ট সমান রান ছিল ইংল্যান্ডের সামনে। যা তুলতে গিয়ে ১০০ রানে হারতে হয় ইংল্যান্ডকে।

আরও পড়ুন: Assembly Speaker: নজিরবিহীন ঘটনা বিধানসভায়, পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার
শুক্রবারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভারতের তরুণ প্রতিভারা উঠে আসছে ক্রিকেটে। ছোটদের কৃতিত্বে গর্বিত। গোটা টুর্নামেন্টে দল ভাল খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে ভারত। দেশের তরুণরা ওদের দেখে অনুপ্রাণিত হবে। আগামীদিনের জন্য রইল শুভেচ্ছা।’
২০০০ সালে প্রথম মহম্মদ কাইফের নেতৃত্বে ছোটদের বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর বিরাট কোহলি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শ, যশ ধুলের নেতৃত্বেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এই বার সেই তালিকায় যুক্ত হলো মাত্রের নাম। তাঁর নেতৃত্বে এল ষষ্ঠ ট্রফি (BCCI)।


