Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে (Bank Open) বাংলা। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসে ছুটি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের ছুটি নিয়েও গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পুজোর আগে টাকা তোলা, জমা দেওয়া কিংবা চেক সংক্রান্ত জরুরি কাজ বাকি থাকলে জেনে নেওয়া প্রয়োজন, কোন দিন ব্যাঙ্কের শাখা খোলা থাকবে আর কবে থেকে শুরু হবে ছুটি।
প্রথম সপ্তমীতে বন্ধ ব্যাঙ্ক? (Bank Open)
চলতি বছর দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের ছুটির (Bank Open) সূচি নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে। কারণ, এবার তিথির হিসাবে দু’দিন সপ্তমী পড়েছে। সেই কারণে প্রথম সপ্তমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে গ্রাহকদের মনে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর মাসের তৃতীয় শনিবার। নিয়ম অনুসারে, মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার সাধারণত ব্যাঙ্ক খোলা থাকে। ব্যাঙ্ককর্মীদের সংগঠনের প্রতিনিধি সঞ্জয় দাস জানিয়েছেন, প্রথম সপ্তমীতে ব্যাঙ্ক বন্ধ রাখার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি সার্কুলার তাঁদের কাছে আসেনি। ফলে নতুন নির্দেশিকা জারি না হলে ১৭ অক্টোবর ব্যাঙ্কের শাখা খোলা থাকবে।
তবে ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার কথা। তাই পুজোর আগে ব্যাঙ্কে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে চাইলে ১৭ অক্টোবরই গুরুত্বপূর্ণ দিন হতে পারে।
আরও পড়ুন: Amit Shah: শহরে আসছেন অমিত শাহ, পুজোর প্ল্যানে থাকছে কী কী?
মনে রাখবেন, ব্যাঙ্কের ছুটির তালিকা রাজ্য, অঞ্চল ও নির্দিষ্ট ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী আলাদা হতে পারে। তাই শাখায় যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ছুটির দিনেও সাধারণত এটিএম, মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবা চালু থাকে।


