Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শেষ হলেই আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল (BCCI)।
অভিষেকের পথে তিন নতুন মুখ? (BCCI)
আইপিএল থেকে বারবার এমন অনেকেই উঠে এসেছেন যারা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বরাবরই আইপিএল-কে প্লেয়ার তৈরির মঞ্চ হিসেবে ভাবা হয়। যেখানে বহু তরুণ তারকা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় মঞ্চে (BCCI)।
আইপিএল শেষ হলেই ভারত আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে। সেখানেই দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। আইপিএল থেকেই উত্থান হওয়া তিন ক্রিকেটারের অভিষেক হয়ত সময়ের অপেক্ষা। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, ঋতুরাজ গায়কোয়ারদের নাম ভাবা হতে পারে এই সিরিজের জন্য। ধ্রুবকে ব্যাটার হিসেবে, তিন নম্বর জায়গায় সাই সুদর্শনের জায়গায় দেবদত্তকে আবার টার্নিং উইকেটে ঋতুরাজ। ঋতুরাজের সময়টা এই মুহূর্তে ভাল না গেলেও বাকি দুজনভাল ফর্মে রয়েছেন আর তাই জাতীয় দলের হয়ে এদের দক্ষতা দেখে নিতে চাইছে বোর্ড।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেইভাবেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করার কথা ভাবছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যাতে সবকটি ম্যাচে পাওয়া যায় বুমরাকে সেই মত পরিকল্পনা করছে। সেই ভাবে আইপিএল শেষ হলে প্লেয়ারদের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে তিন জনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে দেবদত্ত যে ফর্মে রয়েছেন সেক্ষত্রে সাই সুদর্শনের উপর কিছুটা চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Women Voters: লক্ষীর ভান্ডারের টাকায় হলুদ শাড়ি, অভিনব উদ্যোগে ভোট দিলেন মহিলারা
আফগানিস্তানের পর আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে আরও তিনটে টেস্ট খেলবে। ২০২৭ জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সব কথা মাথায় রেখে সেই মত দল সাজানোর পরিকল্পনা করছে ভারতীয় বোর্ড (BCCI)।


