Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের হয়ে আয়ুষ ভাল ফর্মে ছিলেন। এরপর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এই তরুণ ব্যাটার (CSK)।
আয়ুষের বিকল্প এই ভারতীয় পেসার (CSK)
২০২৬ সালের আইপিএল একের পর এক ধাক্কা খেয়েছে চেন্নাই। শুরুর আগেই ধোনির চোট। যে কারণে তিনি এখনও পর্যন্ত একটিও ম্যাচে নামতে পারেননি। এরপরেই মরশুমের মাঝে চোট পেয়ে ছিটকে যান খলিল আহমেদ। আবারও ধাক্কা আসে দলের তরুণ বাটার আয়ুষ মাত্রের চোটের পর। ভাল ছন্দে থাকা আয়ুষ ছিটকে যাওয়ায় চাপে পড়ে যায় চেন্নাই শিবির। এরপর থেকেই বিকল্পের খোঁজ করতে থাকে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই বিকল্পে চমক দিল চেন্নাই (CSK)।
আয়ুষ মাত্রের বদলি হিসেবে চেন্নাই শিবিরে যোগ দিতে চলেছেন পেসার আকাশ মাধওয়াল। হ্যা এই ডানহাতি জোরে বোলারকেই বিকল্প হিসেবে বেছে নিয়ে চেন্নাই। আকাশ আগে ২০২৩ এবং ২০২৪ সালে মুম্বইয়ের হয়ে এবং ২০২৫ সালে রাজস্থানের হয়ে আইপিএল খেলেছিলেন। এখনও পর্যন্ত তিনি ১৭টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: BCCI: আইপিএল অধিনায়কের জাতীয় দলে অভিষেক শুধু সময়ের অপেক্ষা?
২০২৩ সালের আইপিএল-এর এলিমিনেটর ম্যাচের পারফরম্যান্স এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। LSG-র বিরুদ্ধে ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। প্লে-অফে কোনও আনক্যাপড খেলোয়াড়ের এটাই সেরা স্পেল। সেই ম্যাচে তিনি সেরাও নির্বাচিত হন তিনি। তবে এরপরেও একটাই প্রশ্ন জাগছে সবার মনে যে ব্যাটারের পরিবর্তে বোলার নিল কেন চেন্নাই।
২০২৩ সালের আইপিএল-এ তাঁর সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ১৪টি উইকেট। ২০২৪ সালে ৫ ম্যাচে ৫ উইকেট এবং ২০২৪ সালে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। একদিকে যেমন তাঁর নিখুঁত লাইন লেংথ রয়েছে তেমনই তাঁর গতির পাশাপাশি ডেথ ওভারের জন্য বিশেষ করে তুলবে। সেই কারণে বাকি মরশুমে চেন্নাই দলের ভারসাম্য বজায় রাখতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর অস্ত্র হয়ে উঠতে পারেন আকাশ (CSK)।


