Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘আর নয়’, মহসিন নকভিকে হুঁশিয়ারি দেওয়া হলো বিসিসিআই-এর পক্ষ থেকে। এশিয়া কাপের ট্রফি না দিলে এবার নেওয়া হবে বড় পদক্ষেপ (BCCI)।
নকভিকে হুঁশিয়ারি ভারতের (BCCI)
এশিয়া কাপ শেষ হয়ে গিয়েও তার বিতর্ক আজও পিছু চার্চে না। ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বিতর্কের সূত্রপাত। ভারতীয় দল পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করে ফিরে যায় ড্রেসিং রুমে। ফাইনালেও তারা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। আর তারপরেই সেই ট্রফি ও মেডেল নিয়ে চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে। এবার এশিয়া কাপ ট্রফি ফেরত চেয়ে নকভিকে ই-মেইল পাঠাল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।
ভারতীয় বোর্ড সচিব দেবজিত সাইকিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারা নকভির পক্ষ থেকে উত্তরের প্রত্যাশা করছেন। যদি কোনও প্রতিক্রিয়া না আসে তাহলে বিষয়টি আইসিসি-র কাছে আনুষ্ঠানিকভাবে তোলা হবে। তিনি বলেন ‘আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছি এবং এই বিষয়টি নিয়ে নিয়মিত ফলো-আপ করা হচ্ছে।’ তিনি নকভির এই আচরণকে ‘অশোভন ও স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: Barasat Kali Puja 2025: কোন মণ্ডপে লুকিয়ে আছে এ বছরের সবচেয়ে অভিনব থিম?
বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পাকিস্তানের বরিষ্ঠ নেতার কাছ থেকে ট্রফি নেবো না। কিন্তু তাই বলে ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার অধিকার নেই। এটি দুর্ভাগ্যজনক। আমরা আশা করি ট্রফি ও মেডেল ভারতের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়া হবে।’ তবে নকভি এসিসির সদস্য দেশগুলির কাছে ক্ষমা চাইলেও তিনি নিজের আগের অবস্থানেই অনড়। তিনি জানিয়েছেন ভারতকে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যালয় থেকে এসে ট্রফি নিয়ে যেতে হবে।
ভারতীয় বোর্ড সেই শর্ত না মানায় ফাইনালের পর এখনও ট্রফি হস্তান্তর হয়নি। এই ঘটনায় উত্তেজনা আরও বাড়ছে দুই দেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে। এখন দেখার এর মীমাংসা হয় কোন পথে (BCCI)।


