Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডের পর গুজরাটকে হেলায় হারিয়ে জয় বাংলার। নির্বাচকদের জবাব দেওয়ার মঞ্চে আবারও জ্বলে উঠলেন সামি (Bengal)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতীয় দলে ফেরার দাবি আরও জোরালো করলেন বাংলার এই তারকা পেসার।
নির্বাচকদের যোগ্য জবাব দিলেন সামি (Bengal)
উত্তরাখণ্ডের পর এবার গুজরাটের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বাংলা। বাংলার দাপট স্বপ্ন দেখাচ্ছে রঞ্জি জয়ের। একাধিকবার রঞ্জি জয়ের কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। তবে কি এবার সেই ছবি বদলাতে চলেছে? উত্তরাখণ্ডের পর এবার গুজরাটকে ১৪১ রানে হারালো বাংলা। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন সামি। এই জবাব কি তবে নির্বাচকদের জন্য? অনেকের মতেই সামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফেরার দাবি আরও জোরালো করলো (Bengal)।
এই রঞ্জিতে বাংলা দল অন্যতম শক্তিশালী স্কয়্যাড নিয়ে খেলতে নেমেছে। মহম্মদ সামি, আকাশ দীপ, শাহবাজ আহমেদদের নিয়ে দল সাজানো হয়েছে। অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। আর তার হাত ধরে ভাল শুরু করল বাংলা। ইডেনে প্রথম ম্যাচে উত্তরাখণ্ডকে আট উইকেটে হারিয়েছিল বাংলা। দ্বিতীয় ম্যাচটাও ছিল ছিল ইডেনে গুজরাটের বিরুদ্ধে। এই ম্যাচে বাংলার হয়ে দলে প্রত্যাবর্তন করেন শাহবাজ আহমেদকে। পুরো ফিট না হয়েও দলের স্বার্থে মাঠে নামেন আর নেমেই প্রথম ইনিংসে তুলে নিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি নিলেন তিন উইকেট। সব মিলিয়ে প্রথম ম্যাচে তিনি নিলেন মোট ৯ উইকেট (Bengal)। ম্যাচ সেরা হয়েছেন তিনি।

শাহবাজের পাশে রয়েছেন মহম্মদ সামি। কোনও অজ্ঞাত কারণে জাতীয় দলে ব্রাত্য সামি। চোট পেয়ে বাইরে ছিলেন কিছুদিন। তারপর চোট সরিয়ে ফিরে আসেন দলে। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বল হাতে দাপট দেখিয়েছেন সামি। এই ম্যাচেও বল হাতে সেই দাপট বজায় রাখলেন সামি। ঘরোয়া ক্রিকেটে টানা ভাল পারফর্ম করার পরেও কোনও এক অজ্ঞাত কারণে তিনি জাতীয় দলে ব্রাত্য। আর সেই জন্য রঞ্জিকে বেছে নিয়েছেন অজিত আগরকরকে জবাব দেওয়ার জন্য। সেই জবাব তিনি দিলেন দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে।
আরও পড়ুন: Special Intensive Revision: SIR নিয়ে এত আতঙ্ক কেন? অসমের অভিজ্ঞতা কি তাড়া করছে ?
তার দলে ডাক না পাওয়া নিয়েও এর আগেই যথেষ্ট জলঘোলা হয়েছে। বাংলার হয়ে রঞ্জি অভিযান শুরুর আগে সাংবাদিক বৈঠকে সামি জানিয়েছিলেন যে তার ফিটনেস নিয়ে কেউ তার থেকে কোনও আপডেট নেয়নি। তিনি নাম না করে অজিত আগরকরে কটাক্ষ করেছিলেন। কারণ অজিত আগরকরকে সামির চোট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে তার কাছে কোনও আপডেট নেই (Bengal)।
এর আগে দেখা গিয়েছিল আরপি সিং-কে সামির সাথে কথা বলতে। অনেকের মতে এবার হয়ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ডাক পেতে পারেন সামি (Bengal)। বাংলার এই তারকা পেসারের দুরন্ত বোলিংয়ের সামনে কি তবে ঢোক গিলতে বাদ্য হবেন অজিত আগরকর? আর তাই কি তড়িঘড়ি আরপি সিংয়ের সঙ্গে এই আলোচনা করলেন অজিত আগরকরের নির্বাচক কমিটির অন্যতম সদস্য আরপি সিং?


