Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালে লোকসভা ভোটের আবহে প্রচার (Bengal Budget 2026) চলাকালীন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়া হবে। নিজের কথামতোই আশ্বাস পূরণ করলেন তিনি।
প্রতিশ্রুতি পূরণ (Bengal Budget 2026)
শুভেন্দু অধিকারী ২০২৪ সালে যে (Bengal Budget 2026) কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। সংগ্রামী ভাতা চালু করার কথা বলেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, সংগ্রামী ভাতায় দেওয়া হবে ৫০০০ টাকা। এবার ২০২৬ সালের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বক্তব্যে উঠে এল সেই পুরোনো প্রতিশ্রুতির কথা।
কারা পাবেন এই ভাতা?
রাজনৈতিক বিশ্বাসের কারণে অতীতে বিভিন্ন মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন, এমন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক ঘোষিত একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প হলো সংগ্রামী ভাতা। জরুরি অবস্থার ক্ষেত্রে এই ভাতার পরিমান মাসিক ১০ হাজার টাকা। রাজ্যে এই প্রথমবার রাজনৈতিক ভাবে পীড়িত ব্যক্তিদের জন্য এরুপ ভাতার ব্যবস্থা করা হল।
আরও পড়ুন: Ambubachi 2026: রজঃস্বলা মা কামাখ্যা, অম্বুবাচীর আসল অর্থ কী?
এর সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভাতার পরিমানও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।


