Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির সেমি ফাইনালে দ্বিতীয় দিনের শেষে ১৩০ রানের লিড বাংলার (Bengal)।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলার দাপট (Bengal)
কোয়ার্টার ফাইনালের পরে সেমিতেও বাংলার হয়ে দাপট দেখালেন সুদীপ কুমার ঘরামি। রঞ্জি ট্রফির সেমি ফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৬ রান করলেন সুদীপ। ৫ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নেমে বাংলা থামল ৩২৮ রানে। রান তাড়া করতে নেমে দিন শেষে কিছুটা ব্যাকফুটে জম্মু-কাশ্মীর। মহম্মদ সামি ও মুকেশ কুমারের আগুনে স্পেলে ১৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে জম্মু-কাশ্মীর। ১৩০ রান পিছিয়ে রয়েছেন তারা (Bengal)।

৫ উইকেটে ২৪৯ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই আউট হন সুদীপ। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত ছিলেন ১৩৬ রানে। আজ মাত্র ১০ রান ফেরেন ১৪৬ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংস সাজানো রয়েছে ২১টি চার ও একটি ছয় দিয়ে। শাকির হাবিব গান্ধী ফেরেন মাত্র ৪ রান করে। তবে সুমন্ত গুপ্ত ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর সৌজন্যে বাংলা শেষ করে ৩২৮ রানে।

বল হাতে শুরু থেকেই ছন্দে দেখা যায় তারকা বোলার সামিকে। মাত্র ৩ রানে ওপেনার শুভম খাজুরিয়াকে ফিরিয়ে জম্মু ও কাশ্মীরকে প্রথম ধাক্কা দেন তিনি। সামির বলে মাত্র ২ রান করে আউট হন ইয়াওয়ের হাসান। এরপরের কাজটা করেন মুখেশ কুমার। তিনে নাম শুভম সিংকে ফেরান তিনি। ১৩ রানে তিন উইকেট হারিয়ে নাজেহাল অবস্থা তখন জম্মু-কাশ্মীরের।
আরও পড়ুন: Abhishek Bachchan: শাহরুখ-অভিষেক জুটি ফিরছে ‘কিং’-এ, দর্শকদের উন্মাদনা তুঙ্গে!
এই পরিস্থিতিতে দলের হাল ধরেন পরশ ডোগরা এবং আব্দুল সামাদ। তারা ১৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই জুটি আবার ভেঙে দেন সামি। ৮২ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন সামাদ। পরের ওভারেই আবার ডোগরাকে ফেরান মুকেশ। ৫৮ রানে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে যেন মুকেশ। দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীর পাঁচ উইকেট হারিয়ে তোলে ১৯৮। ১৩০ রানে এখনও পিছিয়ে রয়েছেন তারা (Bengal)।


