Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বিশ্ব সাইকেল দিবস। মোটরবাইকের রমরমা বাজারের আগে একসময় এই সাইকেলই ছিল মানুষের সহজে যাতায়াতের মাধ্যম। জনপ্রিয়তায় কিন্তু সাইকেল খুব একটা ফেলে দেওয়ার পর্যায়ে কোনওদিনই ছিল না (Bengali Bicycle)।
পিছিয়ে নেই বাঙালিরাও (Bengali Bicycle)
প্রফেশনাল সাইক্লিস্টরা তো রয়েইছেন কিন্তু সারাবিশ্বে অ্যামেচার সাইক্লিস্টদের সংখ্যাও কম নয়। সেই দৌড়ে বাঙালিও পিছিয়ে নেই। সাইকেলে বিশ্বভ্রমণকারীদের তালিকায় রয়েছে বাঙালি অভিযাত্রীদেরও নাম।

বিমল মুখার্জি ও রামনাথ বিশ্বাস
এমনই কয়েকজন বাঙালি সাইকেল অভিযাত্রীদের কথা স্মরণ করা যাক। উনিশ শতকের বিশ অথবা তিরিশের দশকে সাইকেলে দুনিয়া দেখতে বেড়িয়েছিলেন দুই বাঙালি বিমল মুখার্জি ও রামনাথ বিশ্বাস।
অভিযাত্রী রামনাথ
১৮৯৪ সালে রামনাথ বিশ্বাস জন্মান এখনকার বাংলাদেশের সিলেট প্রদেশের হবিগঞ্জের বানিয়াচংয়ে। প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা জয় করে ইচ্ছা এবং স্বপ্নের পিছনেই ছুটেছেন আজীবন। হয়ে উঠেছেন কালজয়ী বিশ্বপর্যটক। রামনাথ যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধে। সেসময় পল্টনের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান তিনি। ১৯৩১ সালের ৭ জুলাই সিঙ্গাপুর থেকে বাইসাইকেলে বিশ্বভ্রমণ শুরু করেন। সেসময় তার বয়স ৩৫ বছর। রামনাথ বিশ্বাস ১৯৩১ থেকে ১৯৪০ পর্যন্ত তিন দফায় সারা পৃথিবী ঘুরে বেড়ান। সঙ্গে ছিল একটি সাইকেল, একজোড়া চটি আর দুটি চাদর এবং টুল বক্স । সাইকেলের গায়ে লেখা ছিল ‘রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার’। এই সাইকেলে চড়ে তিনি পাড়ি দিয়েছেন ৫৩ হাজার মাইল। ১৯৫৫ সালের ১ নভেম্বর কলকাতায় মারা যান তিনি।

দু’চাকায় দুনিয়া (Bengali Bicycle)
বিমল মুখার্জির বাড়ি বর্তমান উড়িষ্যার গঞ্জাম জেলায়। জন্ম ১৯০৩ সালে। লোকে তাকে প্রথম বাঙালি ভূপর্যটক হিসেবে চেনে। ১৯২৬ সালে ২৩ বছর বয়সে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে। বারো বছর ধরে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে ১৯৩৭ সালে তিনি দেশে ফেরেন। নিজের অভিজ্ঞতার কথা নিয়ে লেখেন “দু’চাকায় দুনিয়া” বইটি। এর আগে ১৯২১ সাল থেকে শুরু করে পাঁচ বছর ধরে ঘুরে দেখেন জন্মভূমি ভারত। বিমলের বিশ্বভ্রমণের খবর প্রকাশিত হলে ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তৎকালীন রাজারাও তাকে শুভেচ্ছা ও সম্মান জানান। ১৯৮৭ সালে মহান এ পর্যটক মারা যান।

আরও পড়ুন: World Cycle Day: আজ বিশ্ব সাইকেল দিবস : দু চাকায় দূষণমুক্ত ভবিষ্যতের বার্তা
এরপরেও বহু বাঙালি পর্যটকরা সাইকেলে বিশ্বভ্রমণে বেড়িয়েছেন। চলে গিয়েছেন দূরদূরান্তে (Bengali Bicycle)। জয় করেছেন পর্বত থেকে সাগর। অভিযানে দুচাকাকে সঙ্গী করে তাঁরা এগিয়েছেন স্বপ্নপূরণের পথে।



