Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামাজিক মাধ্যমের পাতায় (social Media) একটি বির্তক ঘেরাফেরা করছে, রক্তবীজ ২ (Raktabeej 2) বনাম রঘু ডাকাত ( Raghu Dakat) (Bengali Cinema)। এই বিবাদের ( controversy) কারণ কী? এই বিবাদের জন্য নাকি রঘু ডাকাত (Raghu Dakat) দেখবেন না রক্তবীজের ( Raktabeej) তারকারা?
বিতর্কের জালে রক্তবীজ ২ ও রঘুডাকাত (Bengali Cinema)
২০২৫ সালের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। চারটি ছবি চার রকম ঘরনার তৈরি। চারটি ছবির মধ্যে আছে দেব ( Dev) অভিনীত রঘু ডাকাত (Raghu Dakat) । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( prosenjit Chatterjee) অভিনীত দেবী চৌধুরানী ( Debi Choudhurani)। উইন্ডোজের ( Windows) ব্যানারে তৈরি আবির (Abir) ও অঙ্কুশের ( Ankush) সিনেমা রক্তবীজ ২ এবং অনিক দত্তের (Anik Dutta) পরিচালনায় যত কাণ্ড কলকাতাতেই। এই চারটি ছবিকে ঘিরে বাংলার দর্শক ( Audience) ভীষণই উত্তেজিত। ছবিগুলির মুক্তির প্রাক্কাল থেকেই শুরু হয়েছিল এই ছবিগুলোকে নিয়ে নানান বিতর্ক।
বিবাদের সূত্রপাত
প্রথমে বিবাদ বাঁধতে দেখা যায় অনিক দত্তর ছবি যত কাণ্ড কলকাতাতেই ও রক্তবীজ ২ ( Raktabeej 2) এর মধ্যে। পুজোর আবহে আবির চট্টোপাধ্যায়ের ( Abir Chatterjee) দুটি ছবি মুক্তি পেয়েছে, তিনি একটি ছবি প্রচারে ছিলেন না তাঁকে শুধু রক্তবীজের প্রমোশন করতেই দেখা গিয়েছিল। অবশেষে সেই বিবাদ এখন তলানিতে। অনিক দত্ত ( Anik Dutta) ও প্রযোজক ফিরদৌসুল হাসানের ( Firdousul Hassan) কোনো মনোমালিন্য নেই আবিরের প্রতি। নতুন বিবাদে জড়িয়ে পড়েন পরিচালক শিবপ্রসাদ। তাঁর একটি পোস্ট, যা ইঙ্গিত করে দেবের বিপক্ষে। এই বিষয়ে অশান্তি শুরু হয় সমাজ মাধ্যমের পাতায় (Bengali Cinema)।
বাড়ছে হল সংখ্যা
প্রেক্ষাগৃহ ( Movie Theater) পাওয়া নিয়ে দ্বন্দ্ব রক্তবীজ ২ ও রঘু ডকাতের মধ্যে। পুজোর চারটি ছবি যাতে সমান ভাবে হল পায় সেই বিষয়ে একটি বৈঠক হয়েছিল প্রযোজক পরিচালক ও হল মালিকদের সাথে। তারপরও দাবি ছিল রক্তবীজ ২ (Raktabeej 2) হল পাচ্ছে না। বেশিরভাগ হলেই রঘু ডাকাত ( Raghu Dakat) চলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন কিছু মানুষ। টানাপোড়েনের মাঝেই একই দিনে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি। ছবির মুক্তির পর দর্শকদের উন্মাদনায় উচ্ছ্বাসে ভরে গেছে, রক্তবীজ ২ এর হল গুলি। দর্শকদের চাহিদা মেটাতে রক্তবীজ ২ এর হল সংখ্যা বাড়ানো হচ্ছে। দর্শকরা দাবি করছেন রক্তবীজের তৃতীয় অধ্যায়ের জন্য (Bengali Cinema)।

প্রসেনজিতের সমর্থন (Bengali Cinema)
দুই দিনে দর্শকদের দারুণ রেসপন্সে আপ্লুত রক্তবীজের সকল কলাকুশলীরা। চতুর্থীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি সিনেমা হলে হয়েছিল ছবির প্রিমিয়ার। এই সন্ধ্যাতে উপস্থিত ছিলেন সকল কলাকুশলীরা। সকলেই পরেছিলেন লাল রঙের পোশাক। এই ছবিকে সমর্থন করতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( prosenjit Chatterjee) । নিজের ছবিও মুক্তি পেয়েছে একই সময় , তবুও তিনি তাঁর সকল ভ্রাতৃসম তারকাদের সাপোর্ট করতে উপস্থিত হয়েছিলেন। অঙ্কুশের অভিনয়ের প্রশংসাও করেছেন। এছাড়াও তিনি ব্যক্তিগত ভাবে রঘু ডাকাত সিনেমাটিও দেখতে যাবেন।
রক্তবীজের তারকারা রঘু ডাকাত কি দেখবেন?
রঘু ডাকাত প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ (Ankush) জানান, যতই সামাজিক মাধ্যমে আলোচনা হোক বা তাদেরকে নিয়ে যতই কাঁটা ছেঁড়া হোক, তাঁরা সবাই একে অপরের পাশে রয়েছেন। তিনি রক্তবীজ বনাম রঘু ডাকাত, এই কথাটি মানতে নারাজ। অঙ্কুশ মনে করেন, প্রত্যেকটি ছবির আলাদা আলাদা গল্প। প্রত্যেকটি ছবির আলাদা দর্শক মহল আছে। তিনি নিজেই পুজোর মধ্যে রঘু ডাকাত দেখবেন। রক্তবীজে কাজ করেছেন বলে রঘু ডাকাত দেখবেন না, এমনটা নয়। দেব (Dev) তাঁর ভীষণ কাছের একজন মানুষ। দেবের পাশে তিনি সর্বদাই আছেন।
আরও পড়ুন: Chess: দাবার বোর্ডের নতুন তারকা, চর্চায় ১১ বছরের ওরো
কৌশানি ( Kaushani) জানান , তাঁর পুজো শুরু হচ্ছে রক্তবীজ ২ দেখে । সপ্তমীতে বনির সাথে রঘু ডাকাত দেখতে যাবেন অভিনেত্রী। অভিনেত্রী নুসরত (Nusrat Jahan) পুজোর চারটি দিন চারটি ছবি দেখে কাটাবেন। ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে একে অপরের সাথে কোনো রকম মনোমালিন্য নেই। কারণ তাঁরা ভবিষ্যতের সবাই আবার কোনো না কোনো প্রজেক্টে একসাথে কাজ করবেন। পুজোতে সবাই মিলে একসাথে আনন্দ খুশিতেই কাটতে চান সকলে। তাঁরা চান, এই রক্তবীজ ২ বনাম রঘু ডাকাত বিতর্ক যেন বন্ধ হয়। মানুষ প্রত্যেকটি ছবি হলে গিয়ে দেখুন এবং বাংলা ছবির পাশে থাকুক (Bengali Cinema)।


