Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা হিসেবে জীবনের শেষ ছবি এই কথাটাই কোনও শিল্পীর কেরিয়ারে এক ঐতিহাসিক মুহূর্ত (Vijay-Jana Nayagan)। আর সেই শেষ ছবির মুক্তি ঘিরে যখন অনিশ্চয়তা, আইনি লড়াই ও রাজনৈতিক জল্পনা জড়িয়ে পড়ে, তখন বিষয়টি আর শুধু সিনেমা থাকে না তা হয়ে ওঠে সময়ের দলিল। তেমনই এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে তামিল সুপারস্টার থলপতি বিজয়ের কেরিয়ারের শেষ ছবি ‘জন নয়াগন’।

মুক্তির তারিখ বদল, অনিশ্চয়তার শুরু (Vijay-Jana Nayagan)
প্রাথমিকভাবে গত ৯ জানুয়ারি ‘জন নয়াগন’-এর মুক্তি নির্ধারিত ছিল। থলপতি বিজয়ের অনুরাগীদের কাছে এই দিনটি ছিল আবেগের, স্মৃতির এবং বিদায়ের দিন। কিন্তু মুক্তির ঠিক আগে আচমকাই জানা যায় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। এই খবরে হতাশায় ভেঙে পড়েন ভক্তরা। কারণ হিসেবে সামনে আসে একটাই বিষয় সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া।
সেন্সর বোর্ডের আপত্তি ও আইনি লড়াই (Vijay-Jana Nayagan)
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন -এর পক্ষ থেকে ছবির ছাড়পত্র দেওয়া হয়নি। কোন কোন দৃশ্য বা বক্তব্য নিয়ে আপত্তি, সে বিষয়ে প্রকাশ্যে স্পষ্ট বিবৃতি না এলেও বোঝা যায়, বিষয়টি সাধারণ নয়। ফলে ছবির নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ সংক্রান্ত মামলা দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টে আবেদন, কিন্তু মিলল না হস্তক্ষেপ (Vijay-Jana Nayagan)
মাদ্রাজ হাই কোর্টে প্রত্যাশিত সুরাহা না হওয়ায় ছবির নির্মাতারা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আশা ছিল, শীর্ষ আদালত হয়তো এই বিষয়ে হস্তক্ষেপ করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই মামলায় তারা কোনওরকম অন্তর্বর্তী হস্তক্ষেপ করবে না। বরং মামলাটি ফের মাদ্রাজ হাই কোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী ২০ জানুয়ারির মধ্যেই মাদ্রাজ হাই কোর্টকে এই মামলার নিষ্পত্তি করতে হবে।
রাজনৈতিক ষড়যন্ত্রের জল্পনা (Vijay-Jana Nayagan)
এই পুরো ঘটনাপ্রবাহ ঘিরে নতুন করে মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ থলপতি বিজয় শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে রাজনৈতিক পরিসরেও সক্রিয়ভাবে তুলে ধরেছেন। অনেকের মতে, ছবির বিষয়বস্তু বা সংলাপে এমন কিছু রয়েছে যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। ফলে সেন্সর বোর্ডের এই কঠোর অবস্থানের নেপথ্যে রাজনৈতিক চাপ বা ষড়যন্ত্র থাকতে পারে এমন ধারণাও উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Delhi Weather: দিল্লিতে ঘন কুয়াশা, হাড় কাঁপানো ঠাণ্ডা, তাপমাত্রা নামলো ২ এর নীচে
শুধু সিনেমা নয়, এক বিদায়ী বার্তা
‘জন নয়াগন’ শুধুমাত্র থলপতি বিজয়ের শেষ ছবি নয়, এটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের এক চূড়ান্ত ভাষ্য। বছরের পর বছর ধরে যিনি কোটি কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তাঁর শেষ অভিনয় পর্দায় দেখতে না পাওয়া নিঃসন্দেহে এক গভীর হতাশার বিষয়। এই ছবি ঘিরে যে টানাপোড়েন চলছে, তা যেন বাস্তবের মধ্যেই আরেকটি চিত্রনাট্য রচনা করছে।



