Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: যুবভারতীতে মেসি কান্ড নিয়ে এবার মুখ খুললেন বাইচুং ভুটিয়া। যুবভারতীর বিশৃঙ্খলাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য বাইচুংয়ের (Bhaichung Bhutia)। রাজনৈতিক নেতা ও ভিআইপি-দের দাপটে প্রকৃত ফুটবলপ্রেমীরা বঞ্চিত হওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি, সাফ ক্লাব চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দলকেও অভিনন্দন জানালেন। আইএসএল-দ্রুত শুরু হবে বলেও আত্মবিশ্বাসী প্রাক্তন ভারত অধিনায়ক।
বাইচুংয়ের মুখে রাজনৈতিক ব্যক্তিদেরও সমালোচনা (Bhaichung Bhutia)
গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি কনসার্টে চরম বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন বাইচুং ভুটিয়া। মাঠের ভিতরে মেসিকে ঘিরে ভিড় নিয়ে বিস্ফোরক ভারতীয় ফুটবল আইকন। মেসিকে ঘিরে যুবভারতীর ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। নাম না করে সদ্য পদত্যাগ করা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেসিকে ঘিরে থাকা রাজনৈতিক ব্যক্তিদেরও সমালোচনা করতেও ছাড়েননি বাইচুং (Bhaichung Bhutia)। বলেন, ‘খেলার মাঠে খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া উচিত। রাজনৈতিক নেতা ও অন্যান্যদের মেসির চারপাশে ভিড় করে জড়িয়ে ধরা, হ্যান্ডশেক করা একদমই উচিত হয়নি।’
আরও পড়ুন: Weather Kolkata: তিলোত্তমায় হঠাৎ পারদপতন, জাঁকিয়ে নামল শীত
যুবভারতীতে আমন্ত্রণ থাকলেও দিল্লিতেই মেসির সঙ্গে দেখা করার অনুরোধ নিজেই আয়োজকদের করেন বলে জানান পাহাড়ি বিছে। তার কারণ অবশ্য জানিয়েছেন বাইচুং (Bhaichung Bhutia)। ছেলে দিল্লিতে পড়াশোনা করে। ছেলের জোড়াজোরিতেই তিনি দিল্লিতে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন। ছেলে তাঁকে দেখে নয়, মেসিকে দেখেই ফুটবলের ভক্ত বলেও জানালেন পাহাড়ি বিছে।
আরও পড়ুন:Explore Kolkata: এই শীতে ভিড় নয়, শান্ত কলকাতাই কি হতে পারে আপনার গন্তব্য?
সেই সঙ্গে খুব শীঘ্রই আইএসএল হবে বলেও আশা প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। শনিবার মহিলাদের সাফ ক্লাব কাপে নেপালের এপিএফ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল মহিলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন বাইচুং। ২০০৩ সালে বাইচুংদের হাত ধরে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেটাই ছিল ক্লাবের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়। ২২ বছর পর এবার লাল-হলুদের মহিলারা ক্লাবকে দ্বিতীয়বার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করল। প্রাক্তন ক্লাবে দ্বিতীয়বার আন্তর্জাতিক ট্রফি আসায় উচ্ছ্বসিত পাহাড়ি বিছে।


