Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙ্গা এলাকায় (Bhangar)। ঘটনার সূত্রে জানা যায় আতাবউদ্দিন মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ চাচাতো ভাই গোলাম সারোয়ারের বিরুদ্ধে খুন করার পর মাধবপুর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত গোলাম।

পরিবার সূত্রে জানা যায় (Bhangar)
আতাবউদ্দিন মোল্লা কাছ থেকে বাড়ি ফিরছিল সেই সময় তাকে রাস্তায়ই আটকে ধারালা অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় আতাব উদ্দিন তড়িঘড়ি তাকে স্থানীয়রা এবং পরিবারের লোকজন উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হসপিটালে নিয়ে আসলে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করে।
সূরাউদ্দিন মোল্লার অভিযোগ (Bhangar)
নিহতের ভাই সূরাউদ্দিন মোল্লার অভিযোগ তার দাদা আতাব উদ্দিন মোল্লা নির্দোষ তাকে খুন করেছে আপন চাচাতো ভাই গোলাম সরোয়ার, কিন্তু কি কারনে খুন করেছে সেটা বুঝতে পারছি না, তবে বহু বছর আগে অভিযুক্ত গোলাম আতাবউদ্দিনের স্ত্রীকে শ্রীলতা হানি করে সেই সময় গোলামকে ধমক দিয়েছিল আতাব সেই পুরানো রাগের কারণেই এই খুন করেছে বলে মনে করছেন।

কঠোর স্বাস্থ্যের দাবি (Bhangar)
অন্যদিকে খবর পেয়ে নলমুড়ি হসপিটালে আসে ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফের অবজারবারর সাহাবুদ্দিন সিরাজী তিনি দাবি করেন মৃত আতাব উদ্দিন আইএসএফ সমর্থক এবং অভিযুক্ত গোলাম সরোয়ার বিজেপি সমর্থক বর্তমানে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে কঠোর স্বাস্থ্যের দাবি করছেন।
আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
তবে ঘটনার পর অভিযুক্ত গোলাম মাধবপুর থানায় আত্মসমর্পণ করে, কিন্তু কি কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে, মাধবপুর থানার পুলিশ।



