Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও খুশির হাওয়া ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার (Bharti Singh – Haarsh Limbachiyaa) পরিবারে। তাঁদের প্রথম সন্তান লক্ষ্য সিং লিম্বাচিয়া, যাঁকে আদর করে ‘গোলা’ বলে ডাকেন তাঁরা, এবার বড় দাদা হতে চলেছে সে। ফের মা হওয়ার সুখবর দিলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। সোমবার সন্ধ্যায় হঠাৎই সামাজিক মাধ্যমে এই সুসংবাদ ভাগ করে নেন তিনি ও হর্ষ।
সুইৎজারল্যান্ডের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে, বরফে মোড়া পর্বতের পটভূমিতে দাঁড়িয়ে এক বিশেষ ভিডিওর মাধ্যমে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা করেন ভারতী। অনুরাগীরা যেন খবরটা পাওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বইছে এই তারকা দম্পতিকে ঘিরে।
মজার মুহূর্ত শেয়ার (Bharti Singh)
২০২২ সালের ৩ এপ্রিল ভারতী ও হর্ষের জীবনে প্রথম আসে খুশির খবর ,জন্ম হয় তাঁদের পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোলার। জন্মের পর থেকেই এই ছোট্ট তারকাকে ঘিরে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভারতী-হর্ষ (Bharti – Haarsh) তাঁদের ইউটিউব চ্যানেলে গোলার নানা মজার মুহূর্ত শেয়ার করতেন নিয়মিত (Bharti Singh)।
খেলার সঙ্গী
সাম্প্রতিক সুইৎজারল্যান্ড ভ্লগে তাঁদের দেখা যায়, পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন । পাহাড়, বরফ আর মজার মুহূর্তে ভরপুর সেই ভ্লগেই ধরা পড়ে খুশির ইঙ্গিত। আর এবার আনুষ্ঠানিক ভাবেই এল ঘোষণা – গোলার খেলার সঙ্গী আসছে খুব শিগগিরই!
কল্পনা করতে না পারা!
ভারতী সিংয়ের (Bharti Singh) কেরিয়ার শুরু হয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শো দিয়ে, যেখান থেকে তিনি সারা দেশের দর্শকের মন জয় করেন। পরবর্তীতে ‘দ্য কপিল শর্মা শো’-তেও তিনি তাঁর অনন্য কমেডি দিয়ে নজর কাড়েন। সম্প্রতি তিনি ‘লাফটার শেফ’ সিজন ২ সঞ্চালনা করেছেন. শুটিং চলাকালীন তিনি যে অন্তঃসত্ত্বা ছিলেন, তা কেউ কল্পনাও করতে পারেননি।
অধীর আগ্রহে ভক্তমহল (Bharti Singh)
এই খবর সামনে আসতেই অনেক সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, “গোলার জন্য এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।” ভারতী সবসময়ই তাঁর মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন, মাতৃত্বকে তিনি জীবনের শ্রেষ্ঠ অধ্যায় বলে মনে করেন। এবার যখন পরিবারে আরও একটি নতুন প্রাণ আসতে চলেছে, তখন গোটা ভক্তমহল অধীর আগ্রহে অপেক্ষা করছে ছোট্ট গোলার নতুন খেলার সঙ্গীকে দেখার জন্য।

আরও পড়ুন: Rishabh Pant: অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষভকে নিয়ে এলো বড় আপডেট
চিরচেনা সাথী
এই খুশির মুহূর্ত ভারতী-হর্ষ নিজেদের মতো করে উপভোগ করছেন সুইৎজারল্যান্ডে, তবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়াও ভোলেননি তাঁরা। এখন শুধু সময়ের অপেক্ষা ,আর কিছু মাসের মধ্যেই গোলার জীবনে আসবে তাঁর চিরচেনা খেলার সাথী। আর পরিবারে যোগ হবে নতুন আনন্দের সুর (Bharti Singh)।


