Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সারিয়ে কবে মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে, সেই নিয়ে জল্পনা চলছিল। ভারতীয় দলে তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো বলেই জানা যাচ্ছে (Rishabh Pant)।
মাঠে ফিরছেন ঋষভ (Rishabh Pant)
অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হয়েছে। সেই নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। রোহিত শর্মা তার অধিনায়কত্ব হারিয়েছেন। তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। যা নিয়ে নেতিজেনরা কার্যত দুই ভাগে বিভক্ত। চৰ্চার আরও এক বিষয় হলো সঞ্জু স্যামসনের পরিবর্তে ধ্রুব জুরেলকে নেওয়া হয়েছে। এর মাঝেই উঠে এল বড় আপডেট (Rishabh Pant)।
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজে দলে না থাকলেও খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ড সিরিজে পায়ে গুরুতর চোট পান ঋষভ। এতদিন থাকতে হয়েছে মাঠের বাইরে। এশিয়া কাপেও খেলেননি। তবে তিনি রিহ্যাব শুরু করে দিয়েছেন সূত্রের খবর অক্টোবরের শেষে মাঠে ফিরবেন ঋষভ। দিল্লির হয়েছে রঞ্জি ট্রফিতেও খেলতে দেখা যাবে তাকে।
পন্থের পায়ের চোট পরীক্ষা হবে আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে পন্থ সবুজ সংকেত পেলে খেলায় ফিরবেন। তবে যেহেতু চোট গুরুতর ও দীর্ঘদিন ধরে রিকভারি চলছে সেই কারণে তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: IPO: বাজারে ঝড় তুলতে আসছে Tata, LG-সহ পাঁচ সংস্থার আইপিও
তবে পন্থ চান জাতীয় দলে ফেরার আছে ঘরোয়া ক্রিকেট খেলতে। তিনি চাইছেন প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে লাল বলে প্রস্তুতি সেরে নিতে। সেই কারণেই দিল্লির ম্যানেজমেন্টকে জানিয়েছেন রঞ্জি খেলার কথা।
এই ব্যাপারে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন ‘২৫ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে খেলতে চান ঋষভ। তবে সবটাই BCCI-এর মেডিক্যাল টিমের উপর নির্ভর করছে। কবে মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দেয়। তবে রঞ্জির জন্য দিল্লি শিবিরে কবে তিনি যোগ দেবেন সেই বিষয়টা নিশ্চিত নয় এখনও। ১৫ অক্টোবর রঞ্জির প্রথম রাউন্ডের ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব কম। তবে তিনি কামব্যাক করলে হয়তো দলকে তিনিই নেতৃত্ব দেবেন।’ তবে পন্থের মাঠে ফেরার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত সমর্থকরা (Rishabh Pant)।


