Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) আগে শুক্রবার সকালে রাজ্যের শাসক জোট এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) প্রকাশ করল তাদের নির্বাচনী ইস্তাহার, যার নাম দেওয়া হয়েছে ‘সঙ্কল্প পত্র’। পাটনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, এবং শরিক দল হাম ও এলজেপি (আর)-এর দুই নেতা জিতনরাম মাঝি ও চিরাগ পাসওয়ান।
পাল্টা দাওয়াই (Bihar Assembly Election 2025)
ইস্তাহারে একাধিক জনমুখী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি (Bihar Assembly Election 2025) ঘোষণা করেছে এনডিএ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রতিশ্রুতি-এক কোটি মানুষের জন্য সরকারি চাকরি। সাম্প্রতিক সময়ে বিরোধী জোট মহাগঠবন্ধন ঘোষণা করেছে, ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সেই প্রেক্ষিতেই এনডিএ-র এই প্রতিশ্রুতি এক প্রকার পাল্টা দাওয়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
‘মেগা স্কিল সেন্টার’ (Bihar Assembly Election 2025)
যুব ভোটারদের লক্ষ্য করেই ইস্তাহারে জোর দেওয়া হয়েছে (Bihar Assembly Election 2025) কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের উপর। এনডিএ ঘোষণা করেছে, বিহারের প্রতিটি জেলায় গড়ে তোলা হবে একটি করে ‘মেগা স্কিল সেন্টার’, যেখানে যুব সম্প্রদায়কে আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে, রাজ্যে শিল্প বিনিয়োগ ও স্টার্ট-আপ উদ্যোগকে উৎসাহিত করতে বিশেষ নীতি আনা হবে।
বিশেষ কমিটি গঠন
বিহারের রাজনৈতিক সমীকরণে অতি অনগ্রসর সম্প্রদায় (ইবিসি) দীর্ঘদিন ধরেই একটি নির্ণায়ক ভোটব্যাংক। এই সম্প্রদায়ের ভোটকে নিজেদের দিকে টানতে এনডিএ-র ইস্তাহারে রাখা হয়েছে একাধিক প্রণোদনা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওই শ্রেণির মানুষদের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, ইবিসি সমাজের উন্নয়নের জন্য বিশেষ কমিটি গঠনের কথাও ঘোষণা করেছে জোট।
লাখপতি দিদি
এছাড়া, মহিলা ভোটারদের লক্ষ্য করেও এসেছে বড় প্রতিশ্রুতি। বিগত নির্বাচনে নীতীশ কুমার সরকারের পাশে ছিল মহিলাদের উল্লেখযোগ্য ভোট। এবারও সেই সমর্থন ধরে রাখতে এনডিএ ঘোষণা করেছে, প্রত্যেক মহিলাকে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। বিদ্যমান ‘লাখপতি দিদি’ প্রকল্পকে আরও সম্প্রসারিত করে ‘মিশন কোটিপতি’-তে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য-রাজ্যের এক কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা।
আরও পড়ুন: Cyclone Mantha Effect: মন্থার প্রভাব অব্যাহত, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি, দক্ষিণেও চলবে বৃষ্টি
ইস্তাহারে এনডিএ স্পষ্টভাবে জানিয়েছে, তাদের অঙ্গীকার বিহারের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়ন। নীতীশ কুমার বলেছেন, “বিহারের মানুষ আমাদের যে বিশ্বাস দিয়েছে, আমরা তার মর্যাদা রাখব। উন্নয়ন ও সমৃদ্ধিই হবে আগামী পাঁচ বছরের মূল লক্ষ্য।”


