Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোটগ্রহণ শুরু বিহারে (Bihar Election)।
বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Bihar Election)
বিহারে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৩০২ জন। ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। প্রথম দফায় রেকর্ড ভোট পড়ার পরে আজ সব পক্ষই তাকিয়ে জনতা জনার্দনের দিকে। এই পর্বে যে সব জায়গায় নির্বাচন, সেখানে দু’পক্ষেরই জোর প্রায় সমান–সমান (Bihar Election)।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ২০ জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট। এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, নীতীশ কুমারের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটান সফরের আগে বিহারের উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি বিহারের সকল ভোটারের উদ্দেশে আবেদন জানাচ্ছি নিরাবচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন।’ পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন (Bihar Election)।’

আরও পড়ুন: Esha Deol: ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন এষা
দ্বিতীয় দফায় বিহারে মোতায়েন করা হয়েছে ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের ভোটে মোট ৮৪৯১টি ভোটগ্রহণকেন্দ্রকে বিহার পুলিশ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিহার সীমানা লাগোয়া ১০ জেলায় ৪৩টি চেকপোস্ট বসিয়েছে ঝাড়খণ্ড পুলিশ (Bihar Election)।


