Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছত্তীসগঢ়ের বিলাসপুর জেলায় মঙ্গলবার (Bilaspur Train Accident) বিকেলে ঘটে গেল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে লন্ডভন্ড হয়ে গেল যাত্রীবাহী কোরবা প্যাসেঞ্জার ট্রেন। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মালগাড়ির মুখোমুখি ধাক্কা (Bilaspur Train Accident)
দুর্ঘটনাটি ঘটে জয়রামনগর স্টেশনের কাছে, যখন কোরব-বিলাসপুর (Bilaspur Train Accident) রুটে ছুটে আসা MEMU লোকাল ৬৮৭৩৩ ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। বিকেল প্রায় চারটের সময় ঘটে এই দুর্ঘটনা। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, কোরবা প্যাসেঞ্জার ট্রেনের সামনের কামরাটি প্রায় সম্পূর্ণভাবে মালগাড়ির উপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, ধাতব শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, তারপর শুরু হয় চিৎকার, আর্তনাদ ও হাহাকার।
জরুরি পরিষেবা বিভাগও সক্রিয় (Bilaspur Train Accident)
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (Bilaspur Train Accident) , স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্সের পাশাপাশি রেলের জরুরি পরিষেবা বিভাগও সক্রিয় হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় থাকা যাত্রীদের বিলাসপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
রেলের এক আধিকারিক জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাটি। এছাড়াও, ট্রেনের অন্যান্য কামরাতেও বড়সড় ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় ওভারহেড তার ও সিগন্যাল ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে, ফলে ওই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এবং কিছু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Kolkata Metro: ভরদপুরে বন্ধ মেট্রো পরিষেবা, ফের ভোগান্তি যাত্রীদের!
প্রথম কামরা সম্পূর্ণভাবে মালগাড়ির উপর
দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, কোরবা প্যাসেঞ্জারের প্রথম কামরা সম্পূর্ণভাবে মালগাড়ির উপর চেপে বসেছে। আশেপাশের গ্রাম ও শহর থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন উদ্ধারকাজে সাহায্য করতে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে পুরোদমে।
হেল্পলাইন নম্বর প্রকাশ
ভারতীয় রেল ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে যাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী বা তাঁদের আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। চম্পা জংশনের নম্বর – 808595652, রায়গড়ের — 975248560, এবং পেন্দ্রা রোডের — 8294730162। এছাড়াও, সরাসরি দুর্ঘটনাস্থলে যোগাযোগ করা যাবে 9752485499 ও 8602007202 নম্বরে।


