Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় জুটি করণ সিং গ্রোভার ও বিপাশা বসু (Bipasha Basu) আজ তাঁদের বিয়ের দশম বর্ষপূর্তি উদযাপন করছেন। এই বিশেষ দিনে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নিলেন করণ। তাঁর সেই বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
স্মৃতিমাখা ভিডিওতে ভালোবাসার ঝলক (Bipasha Basu)
নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন (Bipasha Basu) করণ, যেখানে তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত ধরা পড়েছে। কখনও বিদেশ ভ্রমণের স্মৃতি, কখনও আবার পরিবারের সঙ্গে কাটানো সুখের সময়-সব মিলিয়ে ভিডিওটি যেন তাঁদের সম্পর্কের এক মধুর গল্প বলছে। বিশেষ করে তাঁদের মেয়ে দেবীর সঙ্গে কাটানো মুহূর্তগুলি আলাদা করে নজর কেড়েছে।
স্ত্রীর উদ্দেশে করণের হৃদয়ছোঁয়া বার্তা (Bipasha Basu)
ভিডিওর সঙ্গে করণ একটি আবেগভরা বার্তাও লেখেন। সেখানে তিনি জানান, বিপাশা তাঁর জীবনের সবকিছু-হৃদস্পন্দন, নিঃশ্বাস, শক্তি ও প্রেরণা। তাঁর কথায়, বিপাশাই তাঁর জীবনের অর্থ এনে দিয়েছেন। স্ত্রীর ভালোবাসাকে তিনি নিজের রক্ষাকবচ ও শক্তির উৎস হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: Rajatava Dutta: নতুন রহস্যে মোড়া গল্প, প্রকাশ্যে রজতাভের চমকপ্রদ লুক
চিরন্তন ভালোবাসার অঙ্গীকার
করণ আরও লেখেন, অনন্তকাল ধরে তিনি বিপাশাকে ভালোবাসবেন। সময়, জীবন আর অসীমতার সমস্ত সীমা ছাড়িয়ে এই ভালোবাসা অটুট থাকবে বলেই তাঁর বিশ্বাস। শেষবারে তিনি আদর করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এই বিশেষ দিনের আনন্দ ভাগ করে নেন।


