Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মালদা, রুহুল: বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম (BJP Worker Attack) পঞ্চায়েতের হাদিনগর এলাকায় এক বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
নির্বচনের আগে থেকে চাপ (BJP Worker Attack)
পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের (BJP Worker Attack) আগে থেকেই তাঁদের উপর নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। ভোটের পর থেকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয় বলেও দাবি পরিবারের। অভিযোগ, হাসুয়া, লাঠি-সোটা নিয়ে একদল দুষ্কৃতী বাড়ি ঘেরাও করে হামলা চালায়। মারধরে গুরুতর জখম হন বিজেপি কর্মী ও তাঁর স্ত্রী। বাড়িতে ইট ছোড়ার অভিযোগও উঠেছে।
অভিযুক্তদের গ্রেফতারের দাবি
আহত বিজেপি কর্মীর মেয়ে জানান, তাঁর বাবা-মায়ের উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দক্ষিণ মালদা বিজেপির সহ-সভাপতি তারক ঘোষ ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: Kolkata Weather: দক্ষিণবঙ্গে তাণ্ডবের পূর্বাভাস! কলকাতাসহ ৪ জেলায় জারি হল ‘রেড অ্যালার্ট’
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ ঘোষ বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে এটি দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের ঘটনা বলেই তাঁরা জানতে পেরেছেন। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


