Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি (Kolkata Weather)। পরিস্থিতি বিবেচনা করে আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত জরুরি ভিত্তিতে ‘রেড ওয়ার্নিং’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে. আজ, ২৯ মে ২০২৬ (শুক্রবার) দুপুর ২টো ৪০ মিনিটে এই বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে।

কোন কোন জেলায় সতর্কতা? (Kolkata Weather)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ২টো ৪৪ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই ৪টি জেলায় তীব্র দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে:
১. কলকাতা
২. উত্তর ২৪ পরগনা
৩. দক্ষিণ ২৪ পরগনা
৪. পূর্ব মেদিনীপুর
ঝড়ের গতিবেগ ও বৃষ্টির তীব্রতা (Kolkata Weather)
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই জেলাগুলির কিছু কিছু অংশে তীব্র বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসবে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
কী কী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে? (Expected Impacts)

দুর্যোগের কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতির (Kolkata Weather)
এই তীব্র প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন: তীব্র বজ্রপাতের (Lightning strike) আশঙ্কা রয়েছে। ঝড়ের দাপটে রাস্তাঘাটে গাছ উপড়ে পড়তে পারে। শহরের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে (Water logging)। চাষের খেত ও ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমজনতার জন্য আবহাওয়া দপ্তরের জরুরি পরামর্শ
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে: ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হচ্ছে। বাড়ির বাইরে থাকলে কোনো খোলা মাঠ, বড় গাছ কিংবা জলাশয়ের কাছাকাছি একেবারেই থাকবেন না, ঘরের ভেতরে থাকুন।

বজ্রপাতের সময় ‘পাওয়ার সার্জ’ বা ভোল্টেজ ওঠানামার কারণে ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়া আটকাতে বাড়ির সমস্ত বৈদ্যুতিক প্লাগ খুলে রাখুন। পরবর্তী ৩ ঘণ্টা এই জেলাগুলির বাসিন্দাদের অত্যন্ত সাবধানে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র।
গাছ পড়ে বিপত্তি সল্টলেকে (Kolkata Weather)
মুষলধারে বৃষ্টি ও ঝড়ে গাছ পড়ে বিপত্তি সল্টলেকে। গাড়ির ওপর হুড়মুড়িয়ে পড়লো প্রকান্ড একটি গাছ। গাছ পড়ে ভাঙলো চার চাকা গাড়ি। সেইসময় ওই রাস্তা ধরে যাচ্ছিল একটি অনলাইন app বাইক আচমকা গাছ পড়ায় আহত হয় বাইক চালক ও আরোহী। তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।

গাছ হুড়মুড়িয়ে পড়লো রাস্তায় (Kolkata Weather)
শুক্রবার দুপুরে সল্টলেক ইন্দিরা ভবনের কাছে প্রকান্ড একটি গাছ হুড়মুড়িয়ে পড়লো রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ি ও একটি বাইকের ওপর গাছটি পড়ে। সল্টলেক সিজিও কমপ্লেক্স এর দিক থেকে অনলাইন app বাইকটি যাচ্ছিলো ইন্দিরা ভবনের দিকে। সেইসময় হুড়মুড়িয়ে গাছ পড়ে চালক ও আরোহী আহত হয়েছে। চার চাকা গাড়িতে কেউ ছিল না। তবে অল্পের জন্য বাইক চালক ও আরোহী বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো। আহত দুজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হুগলী জেলা জুড়ে অন্ধকার
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতে আকাশ কালো করে আসে। শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি, চুঁচুড়া চন্দননগর সহ হুগলী জেলা জুড়ে অন্ধকার নেমে আসে শুরু হয় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি
বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে কলকাতার বিভিন্ন প্রান্তে গাছ পড়ার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত অন্তত ২৫টি জায়গা থেকে গাছ পড়ার খবর এসেছে বলে জানা গিয়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার কর্মীরা কাজ শুরু করেছেন। তবে ফোন আসা অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত যে এলাকাগুলিতে গাছ পড়ার খবর মিলেছে, সেগুলির মধ্যে রয়েছে
- নেতাজি নগর, ৩৫এ দুর্গাপ্রসন্ন রোড (ওয়ার্ড ১০০)
- রবীন্দ্র সরোবরের ৭ নম্বর গেট সংলগ্ন এলাকা, যেখানে যান চলাচলে বিঘ্ন ঘটেছে
- ৭৮ টালিগঞ্জ রোড (ওয়ার্ড ৮০), রাস্তা অবরুদ্ধ
- ৯৬ এ ও বি রাসবিহারী অ্যাভিনিউ (ওয়ার্ড ৮৭), একটি গাড়ির উপর গাছ পড়েছে
- রফি আহমেদ কিদওয়াই রোড
- আমেরিকান সেন্টারের সামনে রাস্তা
- সাউথ সিটি মলে জানালার কাঁচ ভেঙে গিয়েছে
পুরসভার তরফে দ্রুত গাছ সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।



