Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার দিনদুপুরে দোকানে (BJP Worker Death) ঢুকে বিজেপি কর্মী ইমারতি ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুরু হলো বিক্ষোভ রাস্তা অবরোধ।
প্রকাশ্যে ভিডিও (BJP Worker Death)
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার হরিশংকরপুরের (BJP Worker Death) ভরত ঘোষ মোড়ে দিনদুপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কোপানোর হাড়হিম করা ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। নিহতের নাম আশাব্রত সর্দার।
দোকান নিয়েই অভিযোগ (BJP Worker Death)
পরিবার সূত্রে অভিযোগ আশাব্রত একটি দোকান কিনেছিল। কিন্তু বিজেপি করার অপরাধে তৃণমূল নেতা সজল মিদ্যা তার দলীয় লোকজন জোর করে সেই দোকানটি দখল করে। বাধ্য হয়ে আশাব্রত কোটের দারস্ত হন। গতকাল কোর্টের রায় পায় আশাব্রত। সেইমতো দোকান দখল করার প্রস্তুতি নেয়।
দিনেদুপুরের ঘটনা
গতকাল দুপুরে নিজের বিল্ডার্স সামগ্রীর দোকানে বসে ছিলেন আশাব্রত সর্দার। অভিযোগ, সেই সময় সজল মিদ্দার লোক মেঘনাদ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে। কোনক্রমে দোকান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ও তাকে কোপাতে থাকে। পরে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় তাঁকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনের অভিযোগ পুলিশি ব্যর্থতার জন্য আজকের তৃণমূলের লোকেরা শুধু বিজেপি করার অপরাধে আশাব্রতকে খুন করল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতের কাকা। খুনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ মগরাহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে। পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতা সজল সঙ্গে পুলিশকেও সমান দায়ী করেছেন তারা ।


