Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ভাবনা চলছে। সূত্রের খবর, ভবিষ্যতে NEET, JEE-সহ গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি বোর্ড পরীক্ষার নম্বরকে ৫০ শতাংশ ওজন (weightage) দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্র(Board Exam Number)।
বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা (Board Exam Number)
এই উদ্যোগের মূল লক্ষ্য, একটি মাত্র পরীক্ষার ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। বর্তমানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রায় সম্পূর্ণভাবে প্রবেশিকা পরীক্ষার ফলের ভিত্তিতেই হয়। বোর্ড পরীক্ষায় নির্দিষ্ট যোগ্যতামান অর্জন করলেই প্রবেশিকা দেওয়ার সুযোগ মেলে, কিন্তু ভর্তি নির্ধারণ করে মূলত প্রবেশিকা পরীক্ষার নম্বর।
সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস, মূল্যায়নে ত্রুটি এবং অনিয়মের অভিযোগ সামনে আসার পর গোটা পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।
সূত্রের দাবি, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে ভর্তির মেধাতালিকায় বোর্ড পরীক্ষার নম্বরের ৫০ শতাংশ গুরুত্ব, প্রবেশিকা পরীক্ষাকে স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা, যাতে কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ এবং ধীরে ধীরে কম্পিউটারভিত্তিক অ্যাডাপটিভ অন-ডিমান্ড পরীক্ষা চালুর সুপারিশও বিবেচনায় রয়েছে।
গত বছর শিক্ষা মন্ত্রক একটি নয় সদস্যের বিশেষ কমিটি গঠন করেছিল। এই কমিটির দায়িত্ব ছিল শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা, ‘ডামি স্কুল’-এর বিস্তার এবং উচ্চঝুঁকিপূর্ণ প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে পর্যালোচনা করা(Board Exam Number)।
আরও পড়ুন: India e-OCI Card: ই-ওসিআই কার্ড চালু করল ভারত, ৫০ লক্ষের বেশি প্রবাসী ভারতীয়দের বড় সুবিধা
জানা গিয়েছে, কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়তে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা হয়নি। রিপোর্টের সুপারিশ খতিয়ে দেখার পরই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে(Board Exam Number)। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তাহলে ভারতের উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় এটি অন্যতম বড় নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হতে পারে।



