Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৪ মে সরকার বদলের পর একাধিক (Papiya Adhikari) পরিবর্তন নজরে পড়েছেন। সেই আঁচ বিপুল পরিমাণে পড়েছে টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। বিনোদন জগতে এসেছে একাধিক নতুন সূচি। টালিগঞ্জের এই মুহূর্তে যিনি বিধায়ক রয়েছেন ওরফে পাপিয়া অধিকারি জানিয়েছেন, স্বরূপ বিশ্বাসের দুর্নীতির আঁচ আর থাকবে না। টলিপাড়ায় এবার সবাই কাজ করবে। ইন্ডাস্ট্রি দুর্নীতি মুক্ত হবে। এমন দাবি রাখছেন পাপিয়া অধিকারী ।
সমস্যার সমাধান হয়নি! (Papiya Adhikari)
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির হলেও স্টুডিয়োপাড়ায় (Papiya Adhikari) এখনও রয়েছে একাধিক সমস্যা। টেকনিশিয়ানদের মধ্যে এখনও সমস্যার সমাধান হয়নি। তাই পাপিয়া অধিকারী এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য একটি দলের গঠন করলেন।
একটি ৭ জনের নতুন কমিটি তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন থেকেই যাচ্ছে যে কমিটিতে কারা রয়েছেন?
পাপিয়া অধিকারী জানালেন, এই কমিটিতে রয়েছেন, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, পরিচালক অতনু বসু, চিত্রগ্রাহক সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শিল্প নির্দেশক উজ্জ্বল সরকার-সহ আরও তিন জন।
পাপিয়া অধিকারী জানান,“টালিগঞ্জে খুবই অচলাবস্থা চলছে। ফেডারেশন নেই। যে যেমন খুশি কাজ করছেন। অনেকে কাজ পাচ্ছেন না। স্বরূপ বিশ্বাসের দল এখনও জুলুম করছে। এটা বন্ধ হওয়ার দরকার। সরকার যত ক্ষণ না স্থিতিশীল ব্যবস্থা করছে, তার আগে পর্যন্ত টালিগঞ্জের বিধায়িকা হিসাবে আমি এই পদক্ষেপ করেছি। কারণ যাঁরা আমার কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁরা মূলত টালিগঞ্জ এলাকারই বাসিন্দা।”
পাপিয়া অধিকারী আরও জানান, টলিপাড়ার সমস্ত বিষয় নিয়ে প্রতি মাসে মিটিংয়ে বসবেন তিনি। পাশাপাশি, এই সমস্ত বিষয় রিপোর্ট দেওয়ার দায়িত্ব তিনি টলিপাড়ার কিছু বাছাই সদস্যদের কাঁধে দিয়েছেন।


