Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবন পুলিশের (Border Security Lapse) বড় সাফল্য। গভীর সমুদ্রে অভিযান চালিয়ে দুটি বাংলাদেশি ট্রলার আটক করল রায়দিঘি থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, সীমান্তের কড়া নজরদারি পেরিয়ে কিভাবে ভারতে ঢুকে পড়ল দু-দুটি বাংলাদেশী ট্রলার? পুলিশের নজরদারিতে আটক করা গেছে তাই রক্ষে, কিন্তু তা না হলে কেন্দ্রীয় নজরদারির এই গাফিলতির দায় নিত কে?
সমুদ্রে তল্লাশি অভিযান (Border Security Lapse)
রায়দিঘি থানার আইসি রাজু বিশ্বাসের নেতৃত্বে (Border Security Lapse) বিশাল পুলিশবাহিনী সমুদ্রে তল্লাশি অভিযান চালায়। পুলিশের তাড়া খেয়ে দুটি ট্রলার এফ বি লক্ষীনারায়ণ, এবং ভাগ্য জ্যোতি মাছধরা জাল সহ, অর্থাৎ মৎস্যজীবীর ছদ্মবেশে বাংলায় ঢোকে। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেগুলিকে আটক করা হয়।

আটক দুটি ট্রলার (Border Security Lapse)
আটক দুই ট্রলারকে নিয়ে আসা হয়েছে জেটিঘাটে। ট্রলার দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি তাতে থাকা বিপুল পরিমাণ সুপারিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত সুপারি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: Road Neglect Siliguri: সরকার বদলেছে, বদলায়নি দুর্ভোগ! রাস্তা না চাষের জমি বোঝার উপায় নেই!
পুলিশের এই সাফল্যে খুশি এলাকার সাধারণ মানুষ। সীমান্ত ও সমুদ্রপথে অবৈধ কারবার রুখতে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


