Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী অজয় কুমার মালি গ্রেফতার হওয়ার পর তার জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিস পেল বিজপুর থানার পুলিশ (Kanchrapara)।
জিজ্ঞাসাবাদের সময় জানায় (Kanchrapara)
মঙ্গলবার কাঁচরাপাড়ার উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার সংলগ্ন একটি জলভর্তি নালায় লুকিয়ে রাখা একটি নাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি ৯ মিমি পিস্তল, একটি ছয়-চেম্বার রিভলভার, দুটি ওয়ান-শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং মোট পাঁচ রাউন্ড জীবন্ত গুলি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার অজয় কুমার মালি জিজ্ঞাসাবাদের সময় জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলি জগন্নাথ দাস ওরফে নানুর কাছে গচ্ছিত রাখা ছিল।
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: ‘মানুষকে না বুঝিয়েই ইথানল চাপিয়ে দিচ্ছে সরকার’, বিস্ফোরক অভিযোগ অধীরের
অতিরিক্ত গুলি উদ্ধার (Kanchrapara)
সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার এলাকায় তল্লাশি চালায় পুলিশ।অভিযানের সময় একটি জলভর্তি নালার মধ্যে লুকিয়ে রাখা নাইলনের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলে পুলিশ একটি ৯ মিমি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ছয়-চেম্বার রিভলভার, দুটি ওয়ান-শটার আগ্নেয়াস্ত্র এবং অতিরিক্ত একটি গুলি উদ্ধার করে।



